তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

প্রকাশ হয়েছে আমিনা তাবাস্সুমের সমকালীন উপন্যাস

অমর একুশে গ্রন্থমেলা ২০২৫ ইং উপলক্ষে প্রকাশ হয়েছে লেখক আমিনা তাবাস্সুমের বই "ঘর-ভরা মোর শূন্যতারই বুকের 'পরে"। শব্দশৈলী প্রকাশনী থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছে জুলিয়ান। আকস্মিক ঝড়ে তছনছ হয়ে যায় রিনির জীবন। যেখানে স্বামী রাহাত থেকেও না থাকার মতো—সেও তো ঝড়ের কবলে। একমাত্র সন্তান ও শাশুড়িকে নিয়ে রিনি শক্ত হাতে জীবনটাকে চালিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু সেই শক্ত হাতও সবসময় অটল থাকে না; বারবার কেঁপে ওঠে।


গভীর শূন্যতার মাঝে কখনো ঝোড়ো হাওয়ার মতো তীব্রতা, আবার কখনো চকিত আলোর ঝলকানি হয়ে রিনির জীবনে প্রবেশ করে সাব্বির। রিনি, রাহাত এবং সাব্বির—এই তিনটি চরিত্রের সম্পর্কের টানাপোড়েন আর ত্রিভুজ প্রেমের গল্প নিয়েই এই উপন্যাস। যেখানে প্রতিটি চরিত্রের জীবন এক ভিন্ন বাঁকে প্রবাহিত হয়। অনেক সময় ঝড়ো মুহূর্তগুলো জীবনের চারপাশ অন্ধকারে ঢেকে দেয়, শূন্যতায় আচ্ছন্ন করে। কিন্তু সেই শূন্যতার মধ্যেই হয়তো বা নিহিত থাকে নতুন উপলব্ধি, নতুন শক্তি এবং জীবনের গভীরতর সুর। শূন্যতার মধ্যেই হয়তো বা জীবনের আসল অর্থ লুকিয়ে থাকে। রিনি কি খুঁজে পাবে জীবনের সেই অন্তর্নিহিত অর্থ? জানতে হলে পড়তে হবে "ঘর-ভরা মোর শূন্যতারই বুকের 'পরে" বইটি। 


বইটি সম্পর্কে জানতে চাইলে লেখক জানান, আমার মতে, এটি একটি খুবই সাধারণ উপন্যাস। আমার লেখা পাঁচটি উপন্যাসের প্রতিটির একটি ভিন্নধর্মী বা ইউনিক থিম ছিল, যা বাংলা সমকালীন উপন্যাসে সচরাচর আমার চোখে পড়েনি (child sexual exploitation, honour killing, radicalisation - মেয়েদের গ্রুম করে আইসিস বাহিনীতে যোগদান করানো)। কিন্তু এই উপন্যাসে সেরকম কিছু নেই। একটি প্রথম পুরুষে লেখা গল্প, যেখানে একজন নারীর মনস্তত্ত্ব তার জীবনের টানাপোড়েনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। যুক্তরাজ্যের পটভূমিকায় লেখা হওয়ায় পাঠকরা এখানকার জীবনযাত্রা ও প্রকৃতি (যেমন স্নোডোন পর্বত) সম্পর্কে জানতে পারবেন। প্রাপ্তবয়স্ক নারী পাঠক (গৃহিনী বা কর্মজীবী) এই উপন্যাসটি বেশি পছন্দ করবেন বলে আমার ধারণা। 


বইটির প্রথম প্রকাশ হয় ফেব্রুয়ারি ২০২৫ ইং, সালে৷ প্রচ্ছদ মূল্য দেওয়া হয়েছে ৪০০ টাকা। অনলাইনে রকমারি ডটকম থেকে বইটি ক্রয়ের লিংক: https://www.rokomari.com/book/448973/ghor-vora-mor-shunnotare-buker-pore 


লেখিকা আমিনা তাবাস্সুম, একজন ব্রিটিশ বাংলাদেশি লেখক। জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায় কিন্তু পড়াশুনা, সংসার এবং কর্মজীবন যুক্তরাজ্যে। ম্যাথস এবং কম্পিউটার সায়েন্স নিয়ে অনার্স করেছেন কিংস কলেজ লন্ডন থেকে। পরবর্তীতে পাবলিক ম্যানেজমেন্টে মাস্টার্স করেন ইউনিভার্সিটি অব বার্মিংহাম থেকে। দীর্ঘ ষোলো বছর ইংল্যান্ডের লোকাল গভর্ণমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং ন্যাশনাল হেলথ সার্ভিসে চাকুরির পর বর্তমানে একটি বহুজাতিক সংস্থায় কর্মরত। আমিনার চাকুরীর বিষয় ডাটা এবং পরিসংখ্যান হলেও আগ্রহ হলো বাংলা সাহিত্য। অনলাইন এক সাহিত্য গ্ৰুপের মধ্য দিয়েই মূলত লেখালেখির শুরু ও প্রসার। তার প্রকাশিত ছয়টি বাংলা উপন্যাস - মাতৃত্ব (২০২১), আহারে জীবন (২০২২), হৃদয়ের রসায়ন (২০২৩), মরীচিকার সন্ধানে এবং হোয়াইটচ্যাপেল (২০২৪), ঘর-ভরা মোর শূন্যতারই বুকের 'পরে (২০২৫)। মাতৃত্বের ইংরেজি অনুবাদ ২০২৪ সালে যুক্তরাজ্য থেকে প্রকাশিত হয়েছে। স্বামী এবং দুই সন্তান নিয়ে ইংল্যান্ডের সারেতে তাঁর বর্তমান নিবাস।

আরও খবর


deshchitro-69d4a10691557-070426121534.webp
আড়াইশ বছরের জমিদার বাড়ি বিলুপ্তির পথে

১২ দিন ১৪ ঘন্টা ২৪ মিনিট আগে


69bd201114515-200326042313.webp
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা

৩০ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে



deshchitro-69b229cea66a2-120326084950.webp
বইমেলায় মুহিব শামীমের ‘মাতৃ সুবাস'

৩৮ দিন ১৭ ঘন্টা ৫০ মিনিট আগে



deshchitro-69a3d318418b2-010326114808.webp
বিদায় রাহাবার খোমেনী

৪৯ দিন ১৪ ঘন্টা ৫২ মিনিট আগে