দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের মধ্যে সবজি বীজ বিতরণ

শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের মধ্যে সবজি বীজ বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নকশীকাঁথার বাস্তবায়নে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সোমবার (১০ মার্চ) বিকাল ৪টায় হাটছোলা একতা যুব সংঘের চত্তরে নারী কৃষকদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন প্রকার সবজি বীজ বিতরণ করা হয়।

বীজ বিতরণ অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য ও কৃষি ফসল উৎপাদনে নারী কৃষকদের ভূমিকা, ফসলের পরিচর্যা সহ অন্যান্য বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এস এস আহসানউল্যা, রিপোর্টার রনজিৎ বর্মন। যুব সংঘের সম্পাদক মালঞ্চি রানীর সভাপতিত্বে ও নকশীকাঁথার স্বেচ্ছাসেবক মোমিনুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন ভিএসও কর্মকর্তা চয়ন কর্মকার, যুব সংঘের সদস্য ভবতোষ বৈরাগী, বিথিকা রানী, চন্দনা রানী প্রমুখ।

দিবসটি উপলক্ষে নকশীকাঁথার বাস্তবায়নে রবিবার সকালে উপজেলার বিভিন্ন নারী সংগঠন প্রধানদের অংশ গ্রহণে দিবসের প্রতিপাদ্য বিষয়ের আলোকে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক। বক্তব্য রাখেন নকশীকাঁথার সভাপতি শাহানা হামিদ, পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী। এছাড়া দিবসটি উপলক্ষ্যে র‌্যালী,আলোচনাসভা সহ অন্যান্য কর্মসূচি পালিত হয়।

ছবি- শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নকশীকাঁথার সবজি বীজ বিতরণ।




Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ৪৭ মিনিট আগে