বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল

লাখাইয়ে দুদলের সংঘর্ষে ৭ জন আহত,পরিস্থিতি নিয়ন্ত্রণে আটক-৭।

লাখাইয়ে দুদলের  সংঘর্ষে ৭ জন আহত,পরিস্থিতি নিয়ন্ত্রণে আটক-৭। 

লাখাইয়ে দু দল গ্রামবাসীর  সংঘর্ষে ৭ জন আহত হয়েছে  এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জনকে আটক করেছে থানা পুলিশ।   প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায় শুক্রবার (৯ ডিসেম্বর)   উপজেলার  বামৈ ইউনিয়নের কাঠিহারা গ্রামের হাজী আব্দুর রহমান ও এনু মিয়ার মাঝে সরকারি খাল নিয়ে বিরোেের জেরে  সকাল ৮টায় দুপক্ষ  দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়েসংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত হয়। সুত্রে আরো জানা যায় কাঠিহারা ফুটবল মাঠের পশ্চিমে হাজী আব্দুর রহমানের নিজস্ব  ভুমিতে মাটি ভরাট করে বাড়ী করার উপযোগি করে সেখানেই আরো মাটি ভরাটের কাজ আরম্ভ করার জন্য উদ্যোগ নিলে একই গ্রামের এনু মিয়ার লোকজন ঐ জমির পাশে সরকারি খাল দখলে নেয়ার জন্য  পায়তারা করলে বিষয়টি জানতে পেরে  হাজী আব্দুর রহমান  লাখাই থানায় একটি আবেদন করে পুলিশ কে বিষয়টি  অবহিত করেন। এরই মাঝে এনু মিয়া সহ তার লোকজন নিয়ে সরকারি খাল দখল করতে গেলে উভয় পক্ষের মাঝে শুরু হয় বাকবিতণ্ডা এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে এতে ৭ জন লোক আহত হয়। আহতরা হলো মৃত দারোগ আলীর ছেলে শাহআলম(৩৫) রাসেল(২৫) শাকিব(১৯) সোহেল (৩৩) লিয়াকত আলীর ছেলে সবুজ মিয়া (১৮) জামাল মিয়ার ছেলে মুছাব্বির (১৬) কামরুলের ছেলে মোশাহিদ(২৭) আহতরা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে গেলে তাদের কে প্রাথমিক চিকিৎসা  দেয়া হয়। সংঘর্ষের সংবাদ পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এম এন মিয়ার নির্দেশে  উপ- পরিদর্শক ( এস আই) দেবাশিষ তালুকদার,  উপ- পরিদর্শক ( এস আই) মৃদুল কুমার ভৌমিক,   উপ- পরিদর্শক(এস আই) জহির আলী, উপ- পরিদর্শক ( এস আই) শৈলেশ চন্দ্র দাস, সহকারী উপ- পরিদর্শক ( এ এস আই) মফিজুল ইসলাম সহ একদল পুলিশ ফোর্স সহ ঘটনা স্থলে পৌছে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনে এবং আইন শৃংখলা রক্ষার স্বার্থে  ঘটনা স্থল থেকে ৭ জনকে কাঃবিঃ ১৫১ ধারায়   আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন কাঠিহারা গ্রামের মৃত আরজত আলীর ছেলে মিছির আলী( ৫৫) মৃত মফিল হোসেনের  ছেলে  হাজী এনু মিয়া, মৃত আরজত আলীর ছেলে ছিদ্দিক আলী (৫৫) মৃত তোতা মিয়ার ছেলে লেচু মিয়া (৫০) মৃত লাল মিয়ার ছেলে আঃ রহমান(৩৮) মৃত রাজা মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (৩২) ও দারগ আলীর ছেলে দেলোয়ার হোসেন৪৫) কে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। । এ ঘটনায় উভয় পক্ষের মাঝে উওেজনা  বিরাজ করছে,  এবংযে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে মনে করছেন এলাকাবাসী।

Tag
আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে