কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

আমরা ফ্যাসিবাদের বিপক্ষে, ব্যক্তির নয় : শিবির সভাপতি

আমরা হাসিনার বিপক্ষে না, যাদের মধ্যে হাসিনার মতো ফ্যাসিবাদের চরিত্র ফুটে উঠবে আমরা তাদের বিপক্ষে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ১১ মার্চ শহীদ দিবস উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২টায় রাজশাহী কলেজের রবীন্দ্র-নজরুল চত্বরে ২৫০ জনের মাঝে কুরআন বিতরণ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, আমরা হাসিনার বিপক্ষে না, কিন্তু যারা তার মতো ফ্যাসিবাদের চরিত্র ধারণ করবে, আমরা তাদের বিপক্ষে। মানবসৃষ্ট কোনো মতবাদ কখনো সম্পূর্ণ ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি। কুরআনের আদর্শের মাধ্যমেই শুধু মাত্র প্রকৃত শান্তি ও সুবিচার সম্ভব।


তিনি আরও বলেন, ১৯৮২ সালের মতিহারের চত্বরে যারা আমাদের হত্যা করে ভেবেছিল ছাত্রশিবির নিঃশেষ হয়ে যাবে, ইসলামের কথা বলার কেউ থাকবে না তারা ভুল প্রমাণিত হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রজন্ম দেখিয়ে দিয়েছে, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর লোক আজও আছে। যারা ন্যায়ের পথে অবিচল থাকে তারা কখনো নিঃশেষ হয়ে যায় না।


এ সময় তিনি উপস্থিত সবাইকে আহ্বান জানিয়ে বলেন, আপনারা যদি সত্যিকার অর্থে জুলাইয়ের চেতনা ধারণ করতে চান, যদি বীর শহীদদের রক্তের ঋণ শোধ করতে চান, তবে কুরআনকে ধারণ করে দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করুন। তবেই শহীদ আলী রায়হান, আবু সাঈদ শান্ত, মুগ্ধদের আত্মা শান্তি পাবে।


এ সময় রাজশাহী মহানগর শিবিরের সেক্রেটারি ইমরান নাজির তার বক্তব্যে শিবিরের আয়ের উৎস সম্পর্কে বলেন, শিবিরের আয়ের উৎস শিবিরের সংবিধানের ৩৬ নম্বর ধারায় উল্লেখ করা রয়েছে এবং যারা শিবিরের আয়ের উৎস সম্পর্কে জানতে চেয়েছে আমি আজ তাদের আয়ের উৎস সম্পর্কে জানতে চাই। তারা তাদের সংগঠনের উপার্জন কিভাবে করে থাকে?


তিনি আরো বলেন , বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে যারাই নিজেদের বাংলাদের স্বত্বাধিকার বলে দাবি করেছে তারাই এদেশে সব থেকে বেশি জুলুম করেছে। বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে এদেশের মাটি ও মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য ইসলামী ছাত্রশিবির সর্বদা সচেষ্ট ছিল এবং ভবিষ্যতেও থাকবে।


রাজশাহী মহানগর শিবিরের সভাপতি সামীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের তথ্য ও ডেভেলপমেন্ট সম্পাদক নাহিদুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ হোসাইন আহমেদ মেহেদী। অনুষ্ঠানে বক্তারা ইসলামী আদর্শ ও কুরআনের শিক্ষার মাধ্যমে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং ছাত্রসমাজকে ইসলামের সঠিক পথ অনুসরণের আহ্বান জানান।

আরও খবর




deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

৩ দিন ১৫ ঘন্টা ৪১ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

৪ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে