চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

স্বেচ্ছাসেবী সংগঠন বাঘারপাড়া ব্লাড ব্যাংকের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

যশোরের বাঘারপাড়া উপজেলায় প্রতিষ্ঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন বাঘারপাড়া ব্লাড ব্যাংকের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন বাঘারপাড়া ব্লাড ব্যাংক -এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে ১২০টি দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা শুরু হয়েছে।উপজেলার বিভিন্ন এলাকার কর্মহীন ও অসহায় একশত বিশ টি পরিবারের মাঝে বাঘারপাড়া ব্লাড ব্যাংকের সকল সদস্যদের আর্থিক সহায়তায় এ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।এসময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া ব্লাড ব্যাংক এর উপদেষ্টা মন্ডলির সদস্য মোঃ রবিউল ইসলাম, পরিমল বিশ্বাস, বাঘারপাড়া ব্লাড ব্যাংক এর সভাপতি রিয়াদ হোসেন শিকু, সাধারণ সম্পাদক ওহিদুর রহমান রিয়াদ,সহ- সাধারণ সম্পাদক মো: ওয়ালিদ হাসান, সিনিয়র সহ-সভাপতি মো: আব্দুল্লাহ,সাংগঠনিক সম্পাদক সোহান আহম্মেদ নিরব, সহ- সাংগঠনিক সম্পাদক বি, এম রাকিব,সহ সাংগঠনিক সম্পাদক : ফয়ছাল খান শ্রাবণ দপ্তর সম্পাদক, মো: সাজিদ হাসান,প্রচার সম্পাদক রমজানুল ইসলাম নয়ন,রক্তদান বিষয় সম্পাদক, তাহমিল রেজা লাম,আহম্মেদ হাসান,সদস্য, মাহমুদ হোসেন, মোঃ তাসিম বিল্লাহ, আবু নাঈম, মোহাম্মদ বিল্লাল হাসান, মোহাম্মদ শাহারুপ প্রমূখ।বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলাবুট,চিড়া, মুড়ি, চিনি, সেমাই, খেজুর, আলু,নুডুলস, পেঁয়াজ, ইত্যাদি।বাঘারপাড়া ব্লাড ব্যাংক ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়,সৈয়দ হাসিবুল ইসলাম, ডা: শেখ আল মুবিনসহ এলাকার যুব সমাজের উদ্যোগে।প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, সংগঠনটি বাঘারপাড়া উপজেলার দরিদ্র পরিবারগুলোর মাঝে যারা রমজানের সময় ইফতার কিনতে সক্ষম নন, তাদের খুঁজে বের করে রোজার শুরুতেই ইফতার সামগ্রী পৌঁছে দেয়। এর জন্য এলাকার কিছু প্রবাসী ও বাঘারপাড়া ব্লাড ব্যাংক এর সদস্য ও সেচ্ছাসেবীরা অর্থায়ন করে থাকেন।বাঘারপাড়া ব্লাড ব্যাংক এর উপদেষ্টা মন্ডলির সদস্য মোঃ রবিউল ইসলাম শুরু থেকে বিগত কার্যক্রমের প্রশংসা করে বলেন, এলাকার যুব সমাজের উদ্যোগে সংগঠনটি সেবা মূলক কাজ করে যাচ্ছে, যার মাধ্যমে সমাজের দরিদ্র পরিবারগুলো উপকৃত হচ্ছে। আশা প্রকাশ করেন যে, বাঘারপাড়া ব্লাড ব্যাংক আরও এগিয়ে যাবে এবং তাদের কার্যক্রমের সফলতা অব্যাহত থাকবে।ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা সৈয়দ হাসিবুল ইসলাম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজের বিত্তবান ব্যক্তিদের এ কাজে এগিয়ে আসার জন্য সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানান।
আরও খবর