দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

সুন্দরবন থেকে চোরাই কাঠসহ কোস্টগার্ডের হাতে আটক ১০

চিত্রঃসুন্দরনবনে কর্তননিষিদ্ধ গাছ সহ আটক করেছে কোস্টগার্ড


রুপসা নদীতে সুন্দরবন থেকে চোরাইকৃত গেওয়া ও গড়ান কাঠসহ ১০ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বনজ সম্পদ রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ মার্চ বুধবার রাত ১০টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন রূপসা কর্তৃক খুলনা জেলার রুপসা নদীর জেমনি সি ফুড ঘাট সংলগ্ন একালায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক ৩টি কাঠের বোট তল্লাশি করে সুন্দরবন হতে চোরাইকৃত ৫৬০ পিস গেওয়া ও ৭৫ পিস গড়ান কাঠ জব্দ করা হয়।

অভিযান চলাকালীন চোরাকারবারীরা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেয়ে রাতের অন্ধকারে বোট নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড টহল দল ধাওয়া করে ১০ জনকে ৩টি বোটসহ আটক করা হয়। 

তিনি আরও বলেন, জব্দকৃত কাঠ, বোট এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে খুলনা সুন্দরবন পঞ্চিম বন বিভাগ এর নিকট হস্তান্তর করা হয়।

বনজ সম্পদ রক্ষা ও সুন্দরবনের পরিবেশের ভারসাম্য রক্ষায় কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



আরও খবর