এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ চৌদ্দগ্রাম মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের(বিএমবিএফ) উদ্যোগে পরিচিতি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠন:সভাপতি পাংশার ফিরোজ, সাধারণ সম্পাদক গোয়ালন্দের হুমায়ুন নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো

লালপুরে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার, ছাত্রদল নেতাসহ আটক ২

লালপুরে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার, ছাত্রদল নেতাসহ আটক ২ আবু তালেব,লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে দেশীয় অস্ত্র ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান আরিফ ও শাকিব আলীকে আটক করা হয়েছে।


আটককৃত মেহেদী হাসান আরিফ (৩২) রামকৃষ্ণপুর গ্রামে সেকেন্দার আলীর পুত্র ও নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও শাকিব (২৪) বালিতিতা গ্রামের মাজদারের পুত্র। বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে উপজেলার মোহরকয়া এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ মীমাংসার জন্য মোহরকয়া গ্রামের আলম আলীর বাড়িতে শ্যালক শাকিবসহ কয়েকজন যান। তবে মীমাংসা না হয়ে উল্টো সেখানে উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। এ সময় ছাত্রদল নেতা মেহেদী হাসান আরিফ ও তার সহযোগীরা আগ্নেয়াস্ত্রসহ সেখানে উপস্থিত হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যে মাথায় আঘাত পেয়ে আরিফ ঘটনাস্থল থেকে পালিয়ে যান, তবে তার সঙ্গে থাকা অস্ত্র ও গুলি ঘটনাস্থলেই পড়ে থাকে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।


লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, এই ঘটনায় দুইজনকে আটক করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও খবর