লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

হালইসার সমাজ কল্যাণ সমিতির আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও সেমিনার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষারে হালইসার সমাজ কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ৫ম বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইসলামিক সেমিনার ২০২৫। শনিবার (১৫ই মার্চ) সকাল ৯টায় হালইসার বড় জামে মসজিদ মাঠে এ প্রতিযোগিতা ও সেমিনার আনুষ্ঠানিকভাবে শুরু হয়। 

প্রথম অধিবেশনে হিফজুল কোরআন প্রতিযোগিতায় নড়িয়া উপজেলার ১৯টি মাদ্রাসার হেফজ বিভাগের বাছাইকৃত ১০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এবং উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসার শিক্ষক ও আলেমগণ বক্তৃতা প্রদান করেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কুরআনে হাফেজদের মধ্যে বাছাইপর্বের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ইসলামিক সেমিনারে বক্তারা কোরআন শিক্ষার গুরুত্ব, নৈতিক ও আদর্শিক জীবন গঠনে এর প্রভাব এবং ইসলামের শিক্ষা প্রচারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

আয়োজকদের পক্ষ থেকে হালইসার সমাজ কল্যান সমিতির সেক্রেটারি জনাব সোহরাব বেপারী জানান, হিফজুল কোরআন প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের কোরআনের প্রতি আগ্রহী করে তোলা এবং ইসলামী জ্ঞানচর্চার পরিবেশ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ ধরনের প্রতিযোগিতা আমরা ভবিষ্যতেও অব্যাহত রাখব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নড়িয়া উপজেলার নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া পৌর শহর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি শাহিদুল্লাহ, মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক, ঘড়িষার বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবু আলেম এবং আল কোরআন একাডেমির প্রতিষ্ঠাতা হাজী মোঃ শাহজাহান মাদবর। এছাড়া উপস্থিত ছিলেন, উত্তর হালইসার গোয়াল বাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, নন্দনসার মহিউসসুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান পিরোজপুরী, বিশিষ্ট সমাজ সেবক আজিজুর রহমান হরমুজ মুন্সী, উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি মাহবুব আলম প্রমুখ।

উক্ত সেমিনারে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, আলেম ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্দীপনার মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

Tag
আরও খবর