জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

যুদ্ধ বন্ধে প্রায় দুই ঘণ্টা কথা বললেন ট্রাম্প-পুতিন

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 19-03-2025 11:33:13 am

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় দুই ঘণ্টা কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৮ মার্চ) গ্রিনিচমান সময় ১৪টার দিকে এই ফোনালাপ শুরু হয় বলে বিষয়টি নিশ্চিত করেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা। রয়টার্স



ট্রাম্প এবং পুতিনের আলোচনার মূল উদ্দেশ্য ছিল, রাশিয়াকে ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি করানো, যেখানে রাশিয়ার দখল করা ইউক্রেনের কিছু অঞ্চলে ছাড় দিতে সম্মত হবে। যদিও ইউক্রেন চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট পুতিন এখনও পুরোপুরি রাজি হননি। তবে ট্রাম্প বিশ্বাস করেন, পুতিনের সঙ্গে সরাসরি কথা বলে তিনি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালিয়ে যেতে সক্ষম হতে পারেন।


গত সপ্তাহে পুতিন এক সংবাদ সম্মেলনে বলেন, যুদ্ধবিরতি সম্ভব, তবে সেটি মূল সমস্যার ওপর ভিত্তি করে হতে হবে। ইউক্রেনের বৃহৎ অংশ রাশিয়ার দখলে চলে গেছে এবং পুতিন বলেছেন, রাশিয়ার স্বার্থ রক্ষা হলেই তারা যুদ্ধবিরতিতে রাজি হবে। 


এদিকে হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফ ডান স্কাভিনো পরবর্তীতে এক্সে তিনি লেখেন ‘আলোচনা চলছে’। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে এই ফোনালাপের ব্যাপারে খুব বেশি তথ্য জানা যাচ্ছে না। তবে ডান স্কাভিনোর পোস্টের মাধ্যমে এটি স্পষ্ট হয়েছে, ট্রাম্প ও পুতিন ৯০ মিনিটের বেশি সময় ধরে কথা বলছেন। এর কিছুক্ষণ পরই জানা যায় তাদের ফোনালাপ শেষ হয়েছে।


এছাড়া ট্রাম্প রাশিয়াকে কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ দেয়ার ইঙ্গিত দিয়েছেন, যার মধ্যে ইউক্রেনের ভূখণ্ড এবং জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও অন্তর্ভুক্ত হতে পারে। 


এখনও পর্যন্ত ট্রাম্প এবং পুতিনের ফোনালাপের সম্পর্কে হোয়াইট হাউজ থেকে খুব বেশি তথ্য পাওয়া যায়নি, তবে তাদের আলোচনা ৯০ মিনিটেরও বেশি সময় ধরে চলেছে বলে জানানো হয়।

আরও খবর