ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

হাতীবান্ধায় জামায়াতে ইসলামীর উদ্যোগে হোটেল শ্রমিকদের মাঝে ফুডপ্যাক বিতরণ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে হোটেল শ্রমিকদের মাঝে ফুডপ্যাক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দেড়শত হোটেল শ্রমিককে খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করা হয়।   আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে হাতীবান্ধা উপজেলার জামায়াতে ইসলামীর অফিসে এই ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার অফিস ও মিডিয়া সেক্রেটারি মাওলানা মিরাজুল ইসলাম মাহ্দীর সঞ্চালনায় ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি কাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু।   এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার আমীর হাছেন আলী, সেক্রেটারি রফিকুল ইসলাম, জেলা সেক্রেটারি আরিফুল ইসলাম মানব সম্পদ যুব ও ক্রিয়া বিভাগ, টংভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতা, সহ-সেক্রেটারি মোঃ সাহিদুল আলম নিরো ও টংভাঙ্গা ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মানিক।   প্রতিটি ফুডপ্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ৩ কেজি আলু অন্তর্ভুক্ত ছিল।
Tag
আরও খবর