সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

মিরসরাইয়ে মাহে রমজান ও স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ইফতার মাহফিল

মিরসরাইয়ে পবিত্র মাহে রমজান ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে আবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইছাখালী, জোরারগঞ্জ, ওচমানপুর, কাটাছড়া ইউনিয়ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রায় ৮ হাজার রোজাদারের অংশগ্রহণে ইফতার অনুষ্ঠিত হয়। আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক দাউদুল ইসলাম মিশন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এফ কবির, সাবেক সদস্য শাহিনুল ইসলাম স্বপন, ওচমানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এইচ লাভলু চৌধুরী, কাটাছড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আলম মেম্বার, ওচমানপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফরিদুল ইসলাম, ইছাখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম চৌধুরী, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া, ওচমানপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক সোহাগ, কাটাছড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, ইছাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ গাজী, গোলাম মাওলা, সাব্বির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, বারইয়ার হাট পৌরসভা যুবদলের আহ্বায়ক নুরুল আফছার মিয়াজী, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফোরকান উদ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন, সদস্য সচিব আবু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, অন্তর্বতীকালীন সরকার বিএনপির আন্দোলনের ফসল। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে বিএনপি ধারাবাহিকভাবে আন্দোলন করেছে। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার ফ্যাস্টিট হাসিনা সরকারের পতন হয়েছে। তবে বর্তমান অন্তর্বতীকালীন সরকার সংস্কারের নামে কালক্ষেপ করছে। আমরা আগামী ডিসেম্বর পর্যন্ত সময় দেবো। এরমধ্যে নির্বাচন দিতে হবে। গত ৭ মাস দৃশ্যমান কোন সংস্কার হয়নি। তিনি আরো বলেন, যারা বিএনপি বা অঙ্গসংগঠনের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাস চাঁদাবাজি করবে তাদের দল থেকে বহিষ্কার করা হবে। এক্ষেত্রে কোন ছাড় দেওয়া হবে না।

আলোচনা সভা শেষে বিএনপি চেয়াপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দেশও বিশ্ববাসীর কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়।



Tag
আরও খবর