দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগরে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে আপন বড় ভাই ও ভাইপোদের মারধোরে ছোট ভাই কাদের মোড়ল(৬৫) নামে শারীরিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে রবিবার (২৩ মার্চ) খুব সকালে উপজেলার পদ্মপুকুর ইউপির পাখিমারা খেয়াঘাট এলাকায়। মৃত কাদের মোড়ল একই এলাকার মৃত খতিব মোড়লের ছেলে।

স্থানীয়রা ও শ্যামনগর হাসপাতাল সুত্রে প্রকাশ কাদের মোড়ল ও তার বড় ভাই মোশারফ মোড়ল সহ কয়েকেজনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে খুব সকালে জমি নিয়ে কথাকাটাকাটির সময় কাদের মোড়লের বুকে, পেটে সহ অন্যান্য স্থানে আঘাত করে। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেললে স্বজনরা শ্যামনগর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

নিহতের স্ত্রী মাকসুদা বেগম বলেন তার ভাসুরের সাথে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। তার জের ধরে ভাসুর ও ভাসুরের ছেলেরা তার স্বামীকে ঘাড় ধরে মারধোর করেন।

কাদের মোড়লের ছেলে তৈয়ুবুর রহমান বলেন চাচা মফিজ মোড়লের নিকট থেকে জমি ক্রয় করেন। সেই জমিতে বালি ভরাটকে কেন্দ্র করে বিরোধ বাঁধে। খুব সকালে কথাকাটাকাটির এক পর্যায়ে তার পিতার বড় ভাই ও ভাইয়ের ছেলেরা তার প্রতিবন্ধী পিতার ঘাড়ে আঘাত করেন । মারাত্নক আহত অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তিনি প্রকৃত দোষিদের শাস্তি দাবী করেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্যা বলেন ঘটনাটি জানার সাথে সাথে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে জমি নিয়ে বিরোধে মারা গেছেন কাদের মোড়ল বিষয়টি নিশ্চিত করেন।



Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ৪৭ মিনিট আগে