সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

আক্কেলপুর ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ারের কোটি টাকা আত্মসাৎ

আক্কেলপুর দারুল কোরআন মাদ্রাসার শিক্ষক আব্দুল মান্নান মাদ্রাসার আয় ব্যায়ের হিসাব করতে গিয়ে লক্ষ্য করেন এজেন্ট ব্যাংকের হিসাবের সাথে মাদ্রাসার লেনদেনের কোন মিল নেই। পরে জয়পুরহাট ইসলামী ব্যাংকের মুল শাখা থেকে হিসাব বিবরণী (স্টেমেন্ট) তুললে প্রতারণার বিষয়টি স্পষ্ট হন। পরে ওই মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক) ফিরোজ আহম্মেদ আক্কেলপুর এজেন্ট ব্যাংকে এসে ব্যালেন্স চেক করলে দেখেন একাউন্টে ৪০ লাখ টাকা থাকার কথা থাকলেও সেখানে ২৯ হাজার টাকা রয়েছে। এজেন্ট ব্যাংক থেকে আগে যে হিসাব বিবরণী (স্টেমেন্ট) দেওয়া হয়েছিল তাও ভুয়া। জয়পুরহাটের আক্কেলপুরে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর ক্যাশিয়ার মাসুদ রানা’র বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন ব্যক্তিগত ব্যাংক একাউন্ট থেকে এসব টাকা আত্মসাত করে জমি কিনেছেন বলে প্রাথমিক ভাবে স্বীকার করেছেন ক্যাশিয়ার মাসুদ রানা। জানা গেছে, রহমানিয়া ভ্যারাইটি স্টোরের স্বত্বাধিকারী মো. জাহিদুল ইসলাম গত ২০১৮ সালে উপজেলা পরিষদের সামনে মন্ডল মার্কেটের ২য় তলায় অফিস ভাড়া নিয়ে ইসলামী ব্যাংকের জয়পুরহাট শাখার অধীনে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেন। সেখানে মাসুদ রানাকে ক্যাশিয়ার পদে নিয়োগ করেন। তিনি গত ছয় মাস ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাব থেকে কৌশলে কোটি টাকা আত্মসাত করে নিজ নামে জমি কিনেছেন। অভিযুক্ত মাসুদ রানা এজেন্ট ব্যাংক হিসাব থেকে নেটওয়ার্কের সমস্যা দেখিয়ে বার বার গ্রাহকের ফিঙ্গার প্রিন্ট নিয়ে তার ইচ্ছা মতো অংক বসিয়ে টাকা হাতিয়ে নেয়। ওই হিসাব গুলোতে কারিগরি ত্রুটি আছে জানিয়ে গ্রাহকের মোবাইল ফোনে ক্ষুদে বার্তাও পাঠাতেন না। গ্রাহকরা ক্ষুদে বার্তা না আসার কারণ জানতে চাইলে কারিগরি ত্রুটি আছে বলে জানায়। পরে সে গ্রাহককে ভুয়া হিসাব বিবরণী  (স্টেটমেন্ট) বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে তৈরি করে দিতেন। আক্কেলপুর দারুল কোরআন মাদ্রসার সেক্রেটারী ও বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোমিন বলেন, এই ব্যাংকে আমাদের মাদ্রসার ৩৯ লাখ টাকা ছিল। রোববার বিকালে আমাদের মাদ্রাসার টাকা এজেন্ট ব্যাংক থেকে তুলতে আসলে দেখি একাউন্টে টাকা নেই। ক্যাশিয়ারের কাছে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি। টাকা গুলো সে নিজের একাউন্টে ট্রান্সফার করে আত্মসাত করেছে বলে স্বীকার করে। আমার নিজ একাউন্ট থেকেও ৪ লাখ ৭০ হাজার টাকা তুলে নেয়। হাইটেক পৌর কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, আমার ব্যক্তিগত একাউন্টে ৫ লাখ টাকা ছিল। আজ টাকা তুলতে এসে জানতে পারি আমার একাউন্ট থেকেও টাকা সরিয়ে আত্মসাত করেছে। অভিযুক্ত ক্যাশিয়ার মাসুদ রানা অভিযোগ স্বীকার করে বলেন, আমি গত ছয় মাস ধরে বিভিন্ন থেকে কৌশলে টাকা আমার নিজ একাউন্টে নিয়ে আমার বাড়িতে জমি কিনেছি। মনে করেছিলাম কাউকে না জানিয়ে ধির ধিরে টাকা গুলো পরিশোধ করে দেব।  রহমানিয়া ভ্যারাইটি স্টোরের স্বত্বাধিকারী ও এজেন্ট ব্যাংকের মালিক মো. জাহিদুল ইসলাম বলেন, ব্যাংকের ক্যাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের অনেক টাকা আত্মসাৎ করেছে এমন খবর পেয়ে এসে দেখি গ্রাহকরা ভীর করছে। ব্যাংকের যা টাকা আত্মসাৎ করেছে তাকে সেগুলো গ্রাহককে ফেরত দিতে হবে। আমরা সেই ব্যবস্থা করবো। ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখার ব্যাবস্থাপক হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত করে অভিযুক্ত ক্যাশিয়ারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, রোববার ইফতারের আগ মুহুর্তে বিষয়টি জানার পর এজেন্ট ব্যাংকে গিয়ে ক্যাশিয়ারকে জিজ্ঞাসাবাদ করলে টাকা আত্মসাতের বিষয়টি সে অকপটে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag
আরও খবর