‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ গোয়ালন্দে কৃষি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনক্ষুদ্র কৃষকদের ব্যাংকিং ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ: ড. তিতুমীর

বাজার মূলধন কমেছে সাড়ে ১৯ হাজার কোটি টাকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-08-2022 01:46:04 am

ফাইল ছবি


নিউজ ডেস্ক :


গত সপ্তাহে শেয়ারবাজারে সূচকের পতন ধারায় লেনদেন হয়েছে। এ সময় বাজারে কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। আলোচ্য সময়ে বাজার মূলধন কমেছে ১৯ হাজার ৬৫৭ কোটি ৫৭ লাখ টাকা।গত শনিবার (১৩ আগস্ট) বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।


তথ্য মতে, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহের শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৩ হাজার ২৬৬ কোটি ৪০ লাখ ৭২ হাজার টাকা। সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৫ লাখ ১৩ হাজার ৪৭৭ কোটি ৩৯ লাখ ৯৫ হাজার টাকা। আলোচ্য সময়ে ডিএসইতে বাজার মূলধন কমেছে ১০ হাজার ২১০ কোটি ৯৯ লাখ ২২ হাজার টাকা।


অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৩৬ হাজার ৫৯৯ কোটি ৮৬ লাখ টাকা। সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৪৬ হাজার ৪৭ কোটি ২১ লাখ টাকা। আলোচ্য সময়ে বাজার মূলধন কমেছে ৯ হাজার ৪৪৭ কোটি ৩৫ লাখ টাকা। দুই স্টক এক্সচেঞ্জে পুরো শেয়ারবাজারে বাজার মূলধন কমেছে ১৯ হাজার ৬৫৭ কোটি ৫৭ লাখ টাকা।

গত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৫৮৪ কোটি ৫ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ৫৮ কোটি ৬৪ লাখ ২৮ হাজার টাকা।


সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৪৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৪৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৪ পয়েন্টে।


ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৮৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ২৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির শেয়ার ও ইউনিট দর।


অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহে ৭৪ কোটি ২২ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯০ কোটি ৫৫ লাখ ৯৬ হাজার টাকা।


সপ্তাহের ব্যবধানে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ১২৭ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ২৩৯ পয়েন্ট কমে ১০ হাজার ৮৫৯ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ২৬১ পয়েন্ট কমে ১৩ হাজার ২৬৩ পয়েন্টে এবং সিএসই ৫০ সূচক ৩৫ পয়েন্ট কমে ১ হাজার ৩২৫ পয়েন্টে অবস্থান করছে।


সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে ৫২টির দর বেড়েছে, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির শেয়ার দর।


আরও খবর