দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগর থানা পুলিশের অভিযানে আন্ত: জেলার মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

শ্যামনগর থানা পুলিশের অভিযানে আন্ত: জেলার মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের অভিযানে আন্তঃজেলার মোটর সাইকেল চোর চক্রের পাঁচ জন সদস্যকে উপজেলার বিভিন্ন এলাকাথেকে গ্রেফতার করা হয়েছে।  

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ জানান, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিক-নির্দেশনায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির মোল্লার  নেতৃত্বে  ২৭ মার্চের জিডি নং-১৩০০ এর ভিত্তিতে এসআই তুহিন বাওয়ালী, এসআই চন্দন কুমার মন্ডল,  এসআই মোঃ মোস্তাক আহামেদ, এসআই মোহাম্মদ গিয়াস উদ্দিন, এসআই এম সজীব আহমেদ, এসআই অভিক বড়াল সঙ্গীয় ফোর্সের সহায়তায় শ্যামনগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চোর চক্রের সদস্যদেরকে উপজেলার গাবুরা সহ অন্যান্য এলাকাথেকে গ্রেফতার করা হয় এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী নয়টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।  

 আটককৃতরা হলেন কালিগঞ্জ উপজেলার কাঁকশিয়ালী গ্রামের মৃত হাসান গাজীর ছেলে  সালাউদ্দিন গাজী(৩৮), শ্যামনগর উপজেলার চিংড়ীখালী গ্রামের আরশাদ আলী গাজীর ছেলে মো: আবু বক্কর সিদ্দিক গাজী(৫৫),গাবুরা ২নংওয়ার্ডের ইউনুস আলী গাজীর ছেলে মোস্তাফিজুর রহমান নান্নু(৩৫),মো: আ: গফুর গাজীর ছেলে মো: আতিকুর রহমান সাজু(৩৮) ও ৯ নং সোরা গ্রামের মো: ছাকাত গাজীর ছেলে মো: শাহাজাহান গাজী(৩৫)।  

অফিসার ইনচার্জ জানান,আটককৃতরা শ্যামনগর থানা থেকে সু কৌশলে মোটরসাইকেল চুরি করে অপর সহযোগীগণের মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রয় করেন। গ্রেফতারকৃতরা অভ্যাসগত চোর এবং চোর দলের সক্রিয় সদস্য। প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃতরা আন্তঃ বিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানা যায়।  তাদের বিরুদ্ধে সাতক্ষীরা জেলাসহ অন্য জেলায় একাধিক চুরি,অস্ত্র,মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত  সালাউদ্দিন গাজীর বিরুদ্ধে ১৫ টি মামলা, মো: আবু বক্কর সিদ্দিক গাজীর বিরুদ্ধে ২৭ টি মামলা, মোস্তাফিজুর রহমান নান্নুর বিরুদ্ধে ৩ টি মামলা,  মো: আতিকুর রহমান সাজুর বিরুদ্ধে ৩ টি মামলা এবং মো: শাহাজাহান গাজীর বিরুদ্ধে ৩ টি মামলায় অভিযোগ রয়েছে।

জানা যায়, উদ্ধারকৃত মোটরসাইকেল ৯টির মধ্যে তিনটি মোটরসাইকেলের মালিকের সন্ধান পাওয়া গেছে।  তারা হলেন উপজেলার যতিন্দ্রনগর গ্রামের শাহিনুর রহমান, নকিপুর মধ্যপাড়া গ্রামের ইকবাল হোসেন ও চুনকুড়ি গ্রামের দরিদ্র মোটর সাইকেল চালক হরিদাস মন্ডল।  

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্যা বলেন  এ ব্যাপারে শ্যামনগর থানায় ২৮ মার্চ তারিখে মামলা হয়েছে মামলা নং-৩১।   গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।  

ছবি- শ্যামনগর থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃত আন্ত: জেলার মোটরসাইকেল চোর চক্রের ৫ জন সদস্য ।


Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ৪৮ মিনিট আগে