জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান লোহাগাড়ায় ৫ হাজার বৃক্ষচারা রোপণের উদ্যোগ নজরুল বর্ষ উপলক্ষে বরিশালে একক নৃত্যে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে পিরোজপুরের আরিশা হোসেন তুবা পার্বতীপুরে জমি বিরোধের মিমাংসা করতে গিয়ে নিহত স্কুল শিক্ষক ,আটক ১ মিরসরাইয়ে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন ১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫

কয়েকজন তরুণের বদৌলতে বদলে গেলো রোস্তম পাগলা

কয়েকজন তরুণের বদৌলতে বদলে গেলো রোস্তম পাগলা। কুড়িগ্রাম জেলার উলিপুর পৌরসভার গুনাইগাছ মোড়ে তারা এসে খুঁজতে থাকে এখানে কি কোন পাগল আছে ? এলাকার উৎসুক জনতা জানতে চাইলো হ্যাঁ আছে, কেন ? দেখেননা কি করি আমরা ? এর মধ্যে রোস্তম পাগলার দেখা মিলে। আমাদের একটু সাহায্য করতে পারবেন, আমরা রোস্তম পাগলাকে পরিবর্তন করে দেব। এলাকার পল্লী চিকিৎসক মকবুল, জালাল উদ্দীনসহ অনেকে রোস্তম পাগলাকে বোঝাতে লাগলো। ওদের কথা শোনেন, ওরা চা খাওয়াবে, চুল দাঁড়ি পরিস্কার করে দিবে। কিন্তু কোন কিছুতেই রোস্তম পাগলাকে বাগে আনা যাচ্ছিল না। কিন্তু তরুণরা নাছোরবান্দা। শেষ মেষ এলাকার জনগনের সহযোগিতায় তাকে ধরে চা খাওয়ানো হলো। এতে রোস্তম আলী কিছুটা বিশ্বাস ফিরে পেলেন তরুণদের কথায়। এর মধ্যে কয়েকজন হাত ধরে রাস্তার পাশে ফুটপাতে বসিয়ে দিলেন। এর মধ্যে এক তরুণ ট্রিমার বের করে চুল দাঁড়ি পরিস্কার করে তার শারীরিক অবয়ব পরিবর্তন করে দিলেন। আর এক তরুণ গায়ে পানি দিলেন। আর এক তরুণ মাথায় শ্যাম্পু দিয়ে গোসল করে দিলেন। তার ময়লা লুঙ্গি ও শার্ট পরিবর্তন করে ট্রাউজার ও টি শার্ট পরিয়ে দিয়ে পাশের হোটেলে খাওয়াতে নিয়ে গেলেন। রোস্তম আলীকে এখন আর পাগলা মনে হয় না। আর এ কাজে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের কাজলডাঙ্গা গ্রামের আবু সাঈদ ফাউন্ডেশন সদস্য হাসানুজ্জামান রাসেল, রাকিবুল হাসান সোহাগ, আসাদুজ্জামান আশিক, রায়হান কবির, আল ইমরান, মোঃ রাজ ও মোঃ দুলাল মিয়া । তারা জানান, তাদের এ কাজে তারা গর্বিত। তারা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন। তাদের এ কাজের প্রশংসা করেছেন এলাকার লোকজন। তারা আরো জানান, ১৯১৮ সালের ১ জানুয়ারী থেকে আবু সাঈদ ফাউন্ডেশন জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাদের এ কাজে সকলকে সহযোগিতার আহবান জানান। আমরাও তাদের জনহিতকর কাজের সাফল্য কামনা করছি। সবাই এভাবে অসহায়দের পাশে দাঁড়ালে সমাজ পরিবর্তন হবে।#
আরও খবর