সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

প্রমায়ণ ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দোহার ও শ্রীনগর উপজেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সামাজিক সেচ্ছাসেবী সংগঠন "প্রমায়ণ ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরাম" -এর বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ রমজান) সন্ধ্যায় দোহার উপজেলার ফুলতলায় অবস্থিত একটি রেস্টুরেন্টে ইফতারের আয়োজন সম্পন্ন করা হয়। 


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল মো. মহিউদ্দিন। তাঁর অভিজ্ঞতাপূর্ণ বক্তব্য শিক্ষার্থীদের মননে গভীর প্রভাব ফেলে। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি পদ্মা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আলমগীর হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধ নিয়ে মূল্যবান বক্তব্য তুলে ধরেন। 


বর্তমান কমিটির সভাপতি প্রান্ত ঘোষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিব খানের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন "প্রমায়ণ ইউনিভার্সিটি স্টুডেন্ট ফোরামের" প্রতিষ্ঠাকালীন সভাপতি শাহাদাত হোসেন আকাশ। 


বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত তরুণদের স্বাগত

মাহফিলে নবীন শিক্ষার্থীদের সাদরে বরন করে নেওয়া হয়। তারা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত শেয়ার করেন, যা নতুন প্রজন্মের জন্য প্রেরণাদায়ক হয়ে ওঠে। 


ইফতারের পূর্বে মিলিতভাবে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

আরও খবর