চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

আশাশুনিতে গলায় রশি দিয়ে প্রেমিকার আত্মহত্যার খবর শুনে প্রেমিকের বিষপান



 সাতক্ষীরার আশাশুনিতে প্রেমিকার গলায় রশি দিয়ে আত্মহত্যার খবর শুনে প্রেমিক বিষপান করেছেন। তার অবস্থা আশঙ্কজনক। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া গ্রামে। জানা গেছে, উত্তর চাপড়া গ্রামের আল-আমিন সানার স্ত্রী মনিরা খাতুন (২৪) ২সন্তানের জননী এর সঙ্গে একই গ্রামের শাহজাহান গাজীর ছেলে শাহ আলম (২২) এর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের ঘটনা জানাজানি হলে মনিরা'র স্বামী আল-আমিনের মা বিষয়টি প্রায় তাকে জানাত কিন্তু ছেলে আল-আমিন সেটা বিশ্বাস করত না। একপর্যায়ে গতকাল সন্ধ্যা ৭টার দিকে আল আমিনের স্ত্রী তার প্রেমিকের হাত ধরে ঈদের মার্কেট করতে বুধহাটা বাজারে যায়। ফিরে আসার পর শাশুড়ি ও স্বামী জানতে পেরে বিষয়টা জিজ্ঞাসা করা নিয়ে তর্ক তর্কির এক পর্যায়ে সকলের অজান্তে গভীর রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর শুনে প্রেমিক বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। বাড়ির লোকজন বুঝতে পেরে দ্রুত উদ্ধার করে আশাশুনি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কজনক হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানা গেছে। এ ব্যাপারে নিহত মনিরার স্বামী জানান, আমার স্ত্রী শাহ আলমের সঙ্গে প্রেম সম্পর্ক গড়ে তোলে। গতকাল তারা দুইজন বুধহাটা থেকে ঈদের কাপড়-চোপড় কিনে নিয়ে বাড়ি ফেরে এই কথা জিজ্ঞাসা করাকে কেন্দ্র করে অভিমান করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধারপূর্বক সুরহতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, থানায় এই সংক্রান্ত ৯(২৯)৩ নং একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরায় প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর