লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১

লালপুরে হিলফুল ফুযুল সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

লালপুরে হিলফুল ফুযুল সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ আবু তালেব,লালপুর (নাটোর)প্রতিনিধি : নাটোরের লালপুরে, মানবতার প্রতি সমর্থন,সমাজের  উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া এলাকায় গড়ে উঠা হিলফুল ফুযুল নামক সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  গরিব,দুঃস্থ, অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ), রমজান সকালে উপজেলার মোহরকয়া কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদের ২য় তলায় দারুল আমান হাফেজিয়া মাদ্রাসায় গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে হিলফুল ফুযুল সংগঠনটির সভাপতি আব্দুল হামিদ(শামীম)মাষ্টারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিলমাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুল ইসলাম মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব হযরত মাওলানা মোক্তার হোসেন বাবলু,ভেল্লাবাড়িয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রশিদ মাষ্টার প্রমুখ।এ সময় উক্ত সংগঠনটির সকল সদস্যবৃন্দ,সুবিধাভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বক্তারা তাদের বক্তব্যে সংগঠনটির এমন উদ্যোগের প্রসংশা জানিয়েছেন।পরিশেষে গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ শেষে মাদ্রাসার ছাত্রদের সমন্বয়ে রোজা রাখার বিধি-বিধান শীর্ষক ইসলামি চিত্র প্রদর্শনীদের মাঝে পুরস্কার বিতরণ ও হাফেজ ছাত্রদের মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়।
Tag
আরও খবর