আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

'ঈদের শুভেচ্ছা' জানাবেন যে দোয়ায়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-03-2025 02:17:55 pm

ঈদ মুসলমানের প্রধান ধর্মীয় উৎসব। ঈদ এলেই একে অপরকে ঈদের শুভেচ্ছা জানায়। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুভেচ্ছা জানাতে একটি দোয়া শিখিয়েছেন। কী সেই দোয়া? নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো দোয়ায় আছে সব মানুষের ভালো কাজগুলোর কবুলের দোয়া। রমজান মাসব্যপী মুমিন মুসলমান ইবাদত-বন্দেগিতে কাটিয়েছেন। যেন তাদের সব নেক আমলগুলো আল্লাহ কবুল করে নেন। তাই একে অপরকে দেখলেই বলবেন-


تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ


উচ্চারণ : ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।’


অর্থ : ‘আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেকা আমল তথা ভাল কাজগুলো কবুল করুন।’


পরস্পরের দেখা-সাক্ষাতে এভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করা সুন্নাত। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দোয়াটি শিক্ষিয়েছেন। রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর সাহাবাগণ ঈদের শুভেচ্ছা বিনিময়ে একে অপরকে উদ্দেশ্য করে এ দোয়াটি পড়তেন।


সুতরাং রমজান মাসব্যাপী যারা রোজা পালন করেছেন। তারা একে অপরকে দেখলে; পরস্পরের সঙ্গে দেখা হলেই পরস্পরের নেক আমলগুলো কবুলের জন্য এ দোয়ায় শুভেচ্ছা বিনিময় করবেন। এতে আল্লাহ তাআলা এক মুমিনের জন্য অপর মুমিনের দোয়াকে কবুল করবেন। আর তাতে প্রত্যেক মুমিন মুসলমান রোজাদারের জন্য রমজানের রহমত বরকত মাগফেরাত ও নাজাত অবিরত নাজিল হোক।


আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ দোয়ার মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করে পরস্পরের কল্যাণ ও মঙ্গল কামনা করর তাওফিক দান করুন। আমিন।

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৩৭ দিন ১০ ঘন্টা ৫০ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১১৩ দিন ৪৪ মিনিট আগে