রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লালপুরে ঈদের নামাজ শেষে বিএনপি- আ. লীগ সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫, আটক ৯

লালপুরে ঈদের নামাজ শেষে বিএনপি- আ. লীগ সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫, আটক ৯ আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি! নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে 'জয় বাংলা' স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ৫জন আহত হয়েছেন। এঘটনায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ৯ আওয়ামী লীগ সমর্থককে আটক করা করেছে পুলিশ। সোমবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর চিনি বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন, একই এলাকার লুকমান হোসেনের ছেলে সাব্বির (২৪), আরজেতের ছেলে সুজাত (৩০), রইজ উদ্দিনের ছেলে মহাসিন (২৭), ইসাহাক ব্যাপারীর ছেলে জিয়া (৪৬), খোলা কাগজের লালপুর প্রতিনিধি তুষার ইমরান (২২)। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা রামকৃষ্ণপুর ঈদগাহতে ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এসময় বিএনপির সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সাব্বির নামে এক বিএনপি সমর্থক আহত হন। পরে পরিস্থিতি শান্ত হলে আওয়ামী লীগ সমর্থকরা আবারো বিএনপি সমর্থকদের ওপর এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে। এতে সুজাত নামে বিএনপি সমর্থক গুলিবিদ্ধ হয়। এছাড়া এঘটনায় সাংবাদিকসহ সর্বমোট ৫ জন আহত হয়। পরে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় রামকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্যে সন্দেহভাজন ৯ আওয়ামী লীগ সমর্থককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এবিষয়ে জানতে চাইলে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, "ঘটনার পর পরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে এখন পরিস্থিতি স্বাভাবিক দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। যাচাই বাচাই করে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag
আরও খবর