লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১

লালপুরে সংঘর্ষের ঘটনায় ৪২ জনের বিরুদ্ধে মামলা, আটক ৭

লালপুরে সংঘর্ষের ঘটনায় ৪২ জনের বিরুদ্ধে মামলা, আটক ৭ আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ঈদুল ফিতরের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপি কর্মী গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (৩১ মার্চ ২০২৫) রাতে গুলিবিদ্ধ হয়ে আহত বিএনপি কর্মী শরিফুল ইসলাম সুজাতের (২৭) বাবা মো. আরজেল আলী (৬২) বাদী হয়ে লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক পলাশ (৫৫), লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফতাব হোসেন ঝুলফু (৬৫), লালপুর উপজেলা যুবলীগের সভাপতি মো. খালিদ হোসেন সরল (৩৮), আওয়ামী লীগ কর্মী মো. রবিউল ইসলাম ভলকাস (৪৫)সহ নামীয় ৪২ জন ও অজ্ঞাতনামা ১০০-১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সংঘর্ষের পর রামকৃষ্ণপুর গ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- নর্থ বেঙ্গল সুগার মিলের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা মো. খায়রুল বাসার ভাদুর ছেলে আরাফাত হোসেন লিপু, মো. জরিফুল ইসলাম জরিফের ছেলে মো. দ্বীপ ইসলাম (২৫), মো. আব্দুল কাদের পটু, পলাশ চেয়ারম্যানের ট্রাকের চালক মৃত সিরাজুল মন্ডলের ছেলে মো. আবু সাদাত (৩৮), রুপক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফতাব হোসেন ঝুলফুর ছেলে মো. মেহেদী হাসান মুন (৩২) ও মো. আব্দুল কাদের পটুর ছেলে মো. মিজানুর রহমান পল্টন (৩২)। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, সংঘর্ষের ঘটনায় ৭ জনকে আটক করে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত রয়েছে। সোমবার (৩১ মার্চ ২০২৫) উপজেলার লালপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর চিনিবটতলা ঈদগাহ এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
Tag
আরও খবর