দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগরে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সভা

শ্যামনগরে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সভা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার  শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার(৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্ততি সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুনের সভাপতিত্বে সভায় নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়, শ্যামনগর কেন্দ্রিয় মাদ্রাসা, নওয়াবেঁকী বিড়ালাক্ষ্মী কাদেরিয়া ফাযিল মাদ্রাসার কেন্দ্র সচিবগণ নিজ নিজ পরীক্ষাকেন্দ্রের পরীক্ষার্থী তথ্য তুলে ধরেন।

উপজেলা নির্বাহী অফিসার বক্তব্যে বলেন সুষ্ঠ শান্তিপূর্ণভাবে এবং সকল নিয়মকানুন মেনে পরীক্ষাকেন্দ্র গুলি চলবে। এছাড়া কোচিং সেন্টার বন্ধ সহ অন্যান্য পদক্ষেপ গ্রহণের কথা বলেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব বিশ^াস প্রমুখ।

জানা যায় শ্যামনগর উপজেলায় মূল ভেনু ও সাব ভেনু মিলিয়ে ৯টি কেন্দ্রে এবার এসএসসি পরীক্ষার্থী ২১১৯ জন, দাখিল পরীক্ষার্থী ১২৫১ জন ও ভোকেশনাল পর্যায়ে পরীক্ষার্থী ১৪৯ জন সব মিলিয়ে ৩৫১৯ জন।

ছবি- শ্যামনগরে এসএসসি পরীক্ষার প্রস্ততি সভায় বক্তব্য রাখছেন ইউএনও রণী খাতুন।


Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ৪৮ মিনিট আগে