লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১

লালপুর থানা থেকে আ'সা'মি ছি'নি'য়ে নেওয়ার ঘটনায় নারীসহ আ'ট'ক ৪

লালপুর থানার আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় রুবেল শাহ গ্রেপ্তার ৪ আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর থানায় ছাত্রদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।  লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আজ বুধবার (৯ এপ্রিল) দুপুরে বিশেষ অভিযানে উপজেলার ঈশ্বরদী এয়ারপোর্ট এলাকা থেকে রুবেল উদ্দিনকে গ্রেফতার করা হয়। তিনি বাগাতিপাড়া থানার একটি মামলার সন্দেহভাজন আসামি। এরপর তাকে লালপুর থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিন (৩০), তার দুই বোন রূপা খাতুন (২৫) ও ফারজানা ইয়াসমিন বৃষ্টি (২০), এবং যুবদল নেতা মাসুদ রানা (৪৫)। এর আগে, গতকাল মঙ্গলবার বিকেলে রুবেলকে আটক অবস্থায় থানায় নিয়ে আসার পর তার সমর্থকরা জোরপূর্বক থানায় ঢুকে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় রাতেই বাগাতিপাড়া থানার এসআই মানিক কুমার চৌধুরী বাদী হয়ে লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইটকে প্রধান আসামি করে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান জানান, বুধবার সকাল ৮টার মধ্যে লালপুর থানা থেকে তিনজনকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার কাগজপত্র হাতে পেলে তাদের আদালতে পাঠানো হবে। উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বাগাতিপাড়ায় আরেকটি ঘটনায় রুবেল উদ্দিনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হলে, তখনও ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাকে থানায় এসে ছাড়িয়ে নেয়।
Tag
আরও খবর