সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

এবার প্রযোজকের বিরুদ্ধে মাহির অভিযোগ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-08-2022 04:01:49 am

ফাইল ছবি


বিনোদন ডেস্ক : 


নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আশীর্বাদ’ সিনেমায় অভিনয় করেছেন মাহিয়া মাহি। তার সঙ্গে আছেন জিয়াউল রোশান। সম্প্রতি এই সিনেমার প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে মুক্তির তারিখ।


এর মধ্যেই বিতর্কিত বিষয় নিয়ে সিনেমাটি চর্চায় উঠে এলো। ‘আশীর্বাদ’-এর প্রযোজক জেনিফার ফেরদৌসের সঙ্গে নায়ক-নায়িকা তথা মাহি ও রোশানের মধ্যকার দ্বন্দ্ব এখন ইন্ডাস্ট্রির আলোচিত প্রসঙ্গ।


সম্প্রতি সিনেমাটির একটি সাংবাদিক সম্মেলন করেছেন প্রযোজক জেনিফার। কিন্তু সেখানে মাহি বা রোশান কাউকেই ডাকেননি। তার অভিযোগ, মাহি ও রোশান সিনেমার পোস্টার ফেসবুকে শেয়ার দেননি। এ কারণে তাদের ওপর ক্ষুব্ধ হয়েছেন তিনি।


এবার প্রযোজক জেনিফারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুললেন মাহিয়া মাহি। তার দাবি, সিনেমার মুক্তির বিষয়ে তাকে কোনো তথ্যই জানানো হয়নি। মাহির ভাষ্য, “একটা সিনেমা শুধু প্রযোজকের একার না। এটা আমাদেরও। ‘আশীর্বাদ’ সরকারি অনুদানের সিনেমা। তাই আমরা শিল্পীরা অনেক কম পারিশ্রমিক নিয়েছি। কিন্তু সেই তুলনায় সম্মান পাইনি।”


মাহি জানান, সিনেমাটি ঘিরে তার অনেক স্বপ্ন ছিল। কিন্তু প্রযোজকের অপেশাদার আচরণের কারণে সব স্বপ্ন নষ্ট হয়ে গেছে। আক্ষেপ করে মাহি বললেন, ‘একটি সিনেমা আমার সন্তানের মতো, অথচ আমার চোখের সামনে সেই সন্তানটি মারা যাচ্ছে; বিষয়টি আমাদেরও তো খারাপ লাগে।’


কেবল মাহি নন, এই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ করেছেন নায়ক রোশানও। তিনি বলেছেন, ‘উনি অপেশাদার প্রযোজক, শুটিংয়ে খাবার ও পানিটাও তালা দিয়ে রাখতেন। ঠিকমতো খেতে পর্যন্ত দেননি।


উল্লেখ্য, ‘আশীর্বাদ’ সিনেমাটি ২০১৯-২০ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। সিনেমাটির সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে রোশান ও মাহি ছাড়া আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহানা জোলি, রেবেকা, শাহনূর, সীমান্ত প্রমুখ।



আরও খবর