শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈ-মাসিক সভা জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ চলন্ত সিএনজি থেকে ফিল্মি স্টাইলে বকশীগঞ্জের পিআইও মোবাইল ছিনতাই শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা মধ্যপ্রাচ্য উত্তেজনায় অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯২ ডলার ছাড়িয়েছে সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের টানা পাঁচদিন থাকবে বৃষ্টির দাপট, তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলামের অনৈতিক কর্মকান্ডের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় মাদকসহ আটক চার জনকে ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা আদমদীঘিতে নারীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার - ১ শৈলকুপায় ট্রাকচাপায় পথচারী নিহত সেনবাগে গভীর রাতের অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক, মোবাইল ও মোটরসাইকেল জব্দ বিএমএসএস) এর কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাংবাদিক জামাল কাড়াল চন্দনাইশে ত্রাণ বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় বিএনপি নেতা আহত মেস থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় গঠিত হচ্ছে নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নতুন কমিটি

আশাশুনির গোয়ালডাঙ্গায় বেড়ী রাস্তা ভাঙ্গন স্থানে রক্ষা কাজ শুরু




 আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজারে বেড়িবাঁধ ভাঙ্গন রোধে কাজ শুরু করা হয়েছে। এস্কেভেটর (ভ্যেকু) মেশিন দিয়ে বাঁধ রক্ষা কাজ শুরু করা হয়। 


দু'মাস আগে নদী খননের মাটি দিয়ে তৈরি রাস্তা ভেঙে নদীর গর্ভে বিলীন হতে থাকে। এখন প্রায় ৬০০ মিটার রাস্তা ভেঙ্গে নদীতে বিলীন হয়েছে। এনিয়ে বিভিন্ন পত্রপত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ দেখে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও জন প্রতিনিধি ভাঙ্গন এলাকা পরিদর্শনে আসেন। অবশেষে জেলা প্রশাসনের নির্দেশনায় বাঁধের কাজে হাত দেওয়া হয়েছে। তবে পাইলিংয়ের মাধ্যমে জিও ব্যাগ ও ব্লক দিয়ে ডাম্পিং না দেওয়া হলে পরবর্তীতে আবারও দুঃসংবাদ বয়ে আনতে পারে বলে ধারণা করছেন সচেতন মহল।
খুলনার শেখ সোহেল কোম্পানির ম্যানেজার আনন্দ মোহন জানান, পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে আমরা প্রাথমিকভাবে মাটি সরানোর কাজ শুরু করেছি। 
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় ও পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, গোয়ালডাঙ্গা বাজারের বেড়িবাঁধ ভাঙ্গন রোধে সরকারিভাবে আমরা কোন বরাদ্দ পাইনি। পূর্বের নদী খননের ঠিকাদার তাদের নিজস্ব অর্থায়নে কাজ করছে। বাজেট পেলে ভাঙ্গন কবলিত অংশে পাইলিংয়ের মাধ্যমে জিও ব্যাগ ও ব্লক দিয়ে ডাম্পিং করা হবে বলে তারা জানান।
Tag
আরও খবর