যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের ৫ বিষয়ে অকৃতকার্য হয়ে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন চেয়ে ববি শিক্ষার্থীর অনশন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি প্রাথমিক ও জুনিয়র বৃত্তির অর্থের পরিমাণ বাড়ছে হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরানের নতুন প্রস্তাব নোয়াখালীর বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বৈধ কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ, কাল থেকে ভ্রাম্যমান আদালত ‎পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় অভিযান কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদি দোকানসহ ১০ বসতঘর পুড়ে ছাই

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদি দোকানসহ ১০টি বসতঘর পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে৷ এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের৷   শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো, সফল গ্রামের আব্দুর রক, আব্দুল শফিক, আব্দুল জলিল, আব্দুল মমিন, আবুল লেইস, ছয়ফুল মিয়া,  আবুল হাসনাত, আব্দুল বাছিত ও আব্দুল জাহির আব্দুল তাহির। দোকানসহ বসতঘরগুলো আগুনে ভস্মীভূত হওয়ায় পরিবারগুলো এখন নি:স্ব।  এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২ টার দিকে সলফ গ্রামের একটি রান্নাঘর থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত। পড়ে আগুনের তীব্রতায় ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মুহূর্তের মধ্যে ১টি মুদি দোকান, ১০টি বসতঘর, আসবাবপত্র, নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে৷  ভুক্তভোগীরা বলেন, আগুনে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে গেল। আসবাবপত্র আর মূল্যবান সব জিনিস আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। চোখের সামনে সবকিছু শেষ হয়ে গেল কিছুই করতে পারলাম না৷ এখন আমরা নি:স্ব৷ এ ব্যাপারে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মনোতোষ মল্লিক বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি৷ তবে আগুনের তীব্রতা বেশি থাকায় সবকিছু ভস্মীভূত হয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে৷  এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হয়েছে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। তিনি বলেন, আমরা ইতিমধ্যে ভুক্তভোগী পরিবারগুলোকে সহায়তা পাঠিয়েছি৷ আমাদের সহযোগীতা অব্যাহত থাকবে৷
Tag
আরও খবর