বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশাল শেরেই বাংলা হাসপাতলে চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা” লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু

আন্তঃকলেজ বিতর্কে বিভাগীয় চ্যাম্পিয়ন রাজশাহী কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এ বিতর্ক শাখায় চ্যাম্পিয়নের মর্যাদা অর্জন করেছে রাজশাহী কলেজ

গতকাল শনিবার (১২ এপ্রিল) বিকেল ৫টায় রাজশাহী সরকারি মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এতে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা বগুড়ার সরকারি আজিজুল হক কলেজকে পরাজিত করে বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জন করেন।


রাজশাহী কলেজের বিতর্ক দলের সদস্য ছিলেন সুমাইয়া আনোয়ার পূর্ণা, শাহরিয়ার কবির শেখর ও নূর শামীম। ত্রিমাত্রিক যুক্তি ও প্রাঞ্জল উপস্থাপনার মাধ্যমে তারা বিচারকদের মুগ্ধ করেন।প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তার সম্মাননা লাভ করেন রাজশাহী কলেজের শিক্ষার্থী সুমাইয়া আনোয়ার পূর্ণা, যা কলেজের সাফল্যে নতুন মাত্রা যোগ করেছে।


প্রতিযোগী সুমাইয়া আনোয়ার পূর্ণা অনুভূতি ব্যক্ত করে বলেন, নিজের ক্লাব এবং নিজের কলেজের হয়ে সেরা হওয়ার ব্যাপারটা আমাকে বরাবরই আনন্দ দেয়। রাজশাহী কলেজ চ্যাম্পিয়ন এই কথাটা শোনার পর যে শিহরণ টা আসে তা আসলে ভাষায় প্রকাশের মতো না। আশা রাখি জাতীয় পর্যায়েও আমরা এই ধারা অব্যাহত রাখতে পারব তাই সকলের দোয়া চাই।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম। তিনি বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের হাতে পদক ও সনদপত্র তুলে দেন।

আরও খবর