তাঁরা সবাই আজ মারা গেছে-
তাঁরা হাত বদল হতে হতে মাটির ব্যাংকে রিজার্ভ
ঢুকে আছে অচল এক টাকা কয়েনের মতো।
তাঁরা আজ শক্ত মসনদে চোখে কালো চশমা পরা-
তাঁরা রক্ত দেখে না, অশ্রু দেখে না
দেখে না সহোদর স্বজনহারা বেদনা,
প্রতিবেশি কিংবা মুসাফির দেখে না তাঁরা
দেখে না বিবেক কিংবা শেরে খোদার ইতিহাস।
তাঁরা সবাই আজ মারা গেছে-
পবিত্র দিক, পবিত্র মাটিতে ড্রোন-মিসাইল খেলা
গাজা আজ নির্বাক শহর, নিরপরাধ উম্মতশূণ্য
এঁরা আজ তোমাদের থেকে মুক্ত, লুফে নিয়েছে আদন।
তাঁরা সবাই আজ মারা গেছে-
নিজের কাফন দাফন আজ কিংবা আগামীকাল
হবে- হয়তো হবে না ফিলিস্তিনিদের মত।
১৩ দিন ২২ ঘন্টা ১৬ মিনিট আগে
২৩ দিন ১৯ ঘন্টা ৪০ মিনিট আগে
২৬ দিন ১২ ঘন্টা ২৮ মিনিট আগে
২৬ দিন ১২ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫৬ দিন ২০ ঘন্টা ২১ মিনিট আগে
৬৭ দিন ২৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৭৩ দিন ৫ ঘন্টা ১৪ মিনিট আগে
১০৪ দিন ২ ঘন্টা ৪৪ মিনিট আগে