ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ

ফুলবাড়ীতে ৯৪ বোতল ইস্কাফ সহ মাদক কারবারী গ্রেফতার


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ১৫.০৪.২৫ ফুলবাড়ীতে কুড়িগ্রামের পুলিশ সুপার মাহফুজুর রহমানের দিকনির্দেশনায়, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৪ বোতল ফেনসিডিলের বিকল্প নেশা ইস্কাফ সহ এক মাদক কারবারীকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামে ওই মাদক কারবারীর বাড়ী তল্লাশি করে বারান্দায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় মাদক গুলো উদ্ধার করে ওই মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় আরও এক মাদক কারবারী কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত মাদক কারবারীর নাম রিয়াজুল হক বাধন (১৯)। অন্যদিকে পলাতক মাদক কারবারীর নাম বিদ্যুৎ (২২)। তারা সম্পর্কে আপন ভাই এবং পশ্চিম ফুলমতি গ্রামের মোকছেদ আলীর ছেলে।  
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ও পলাতক উভয় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। 
Tag
আরও খবর