দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে ৭২টি বকনা গরু বিতরণ

শ্যামনগরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর  মাঝে ৭২টি বকনা গরু বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার(১৫ এপ্রিল)সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে সুফলভোগী ৭২টি পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে।

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে ২০২৪-২৫ অর্থবছরে  সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প(২য় সংশোধিত) এর আওতায় উপজেলার ৯টি ইউনিয়নে এ বকনা গরু বিতরণ করা হয়।

গরু বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসের জেলা ট্রেনিং অফিসার ও শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডাঃ বিষ্ণু পদ বিশ^াস, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ সুব্রত বিশ^াস, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জসীম শেখ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রতিনিধি তারাপদ মুন্ডা প্রমুখ।

উপজেলা প্রাণিসম্পদ অফিস সুত্রে প্রকাশ, বিতরণকৃত বকনা গরু প্রাপ্তদের মধ্যে ৪৭ জন নারী ও ২৫ জন পুরুষ ছিলেন। ইউনিয়ন অনুযায়ী বিতরণকৃত বকনা গরু প্রাপ্ত পরিবার সংখ্যা হল শ্যামনগরে ১৫টি, কৈখালী ৪টি, রমজাননগর ১৭টি, মুন্সিগঞ্জ ১৩টি, ঈশ^রীপুর ৬টি, বুড়িগোয়ালিনী ৯টি, আটুলিয়া ১টি, পদ্মপুকুর ২টি ও গাবুরা ৫টি সহ মোট ৭২টি।

জানা যায়, বকনা গরু প্রাপ্ত প্রতিটি পরিবার ৫ হাজার টাকার পরিমান বকনা গরুটি রাখার ঘর তৈরী বাবদ উপকরণ সহায়তা পাবেন।

গরু প্রাপ্ত রিনা রানী বলেন এটি তাদের পরিবারের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

ছবি- শ্যামনগরে প্রাণিসম্পদ অফিসের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করছেন অতিথিবৃন্দ।


Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ৫০ মিনিট আগে