সাতক্ষীরায় ৪ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা থানায় অভিযোগ একাধিক মামলার আসামি আব্দুল করিম গ্রেফতার, আদালতে প্রেরণ সংরক্ষিত নারী আসনের গেজেট প্রকাশ বৃহস্পতিবার এবার লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ টাঙ্গাইলের মধুপুর গড় শালবনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী উধাও নাগেশ্বরী পৌর নির্বাচনী মাঠে সরব সাবেক কাউন্সিলর জামাল উদ্দিন: ৩ নং ওয়ার্ডে বইছে আগাম হাওয়া অসহযোগ আন্দোলনের মধ্যে ববিতে রেজিস্ট্রার পদে রদবদল, নতুন রেজিস্ট্রার হুমায়ুন বজ্রপাতে মৃত্যুর খবর চাউর হলো একজনের, মারা গেল আরেক জন ইসলামপুরে বজ্রপাতে নিহত শামীম মিয়ার পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান মৌলভীবাজারে শীর্ষ সন্ত্রাসী ‘পীর আজাদ’ গ্রেফতার মোমবাতির আলোয় পরীক্ষা, গলাচিপায় শিক্ষার্থীদের দুর্ভোগ আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনু্ষ্ঠিত কুরিয়ারে শামুক পাচার, শ্যামনগরে অভিযান ঝিনাইগাতীতে প্রেমঘটিত বিরোধে কিশোরদের সংঘর্ষ, আহত ৩ উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্দরে স্থবিরতা, বিপদসংকুল সুন্দরবন মৌলভীবাজারে অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ আশ্রয়কেন্দ্র, জিআর চালসহ নগদ টাকা বরাদ্দ ময়মনসিংহের আসামী সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার অপরিপক্ব আমে কার্বাইড ব্যবহারের অভিযোগ, ধ্বংস ৯ হাজার কেজি আম

ইসলামপুরে এসএসসি পরীক্ষারকেন্দ্রে দায়িত্ব অবহেলার দায়ে ৩ শিক্ষককে অব্যাহতি



জামালপুরের ইসলামপুর উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব অবহেলা করায় তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড বিএম কলেজ পরীক্ষাকেন্দ্রে কক্ষ পরিদর্শীর দায়িত্ব থেকে ওই তিন শিক্ষককে অব্যাহতি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান।


অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন, কুলকান্দী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল ইসলাম, অ্যাডভোকেট নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল আলিম এবং একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান মাহমুদ।


স্থানীয় সূত্রে জানা গেছে, বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড বিএম কলেজ পরীক্ষাকেন্দ্র থেকে এবার ১৮১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এতে ১৩৪ জন ছাত্র এবং ৪৩ জন ছাত্রী। বেলা ১১টার দিকে পরীক্ষাকেন্দ্রটি পরিদর্শন করেন ইউএনও মো. তৌহিদুর রহমান। এ সময় দায়িত্ব পালনে অবহেলার দায়ে তিনি তিনজন শিক্ষককে পরীক্ষা গ্রহণের দায়িত্ব থেকে অব্যাহতি দেন। 


উপজেলা শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, এ উপজেলায় 

১০টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। এসব পরীক্ষাকেন্দ্রে ৪ হাজার ২২৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এরমধ্যে 

এসএসসি পরীক্ষায় ২ হাজার ৭৭৪ জন, দাখিল পরীক্ষায় ৯০৫ জন এবং ভোকেশনাল পরীক্ষায় ৫৪৮ জন পরীক্ষার্থী রয়েছেন। 


ইউএনও মো. তৌহিদুর রহমান বলেন, 'পরীক্ষা চলাকালে দায়িত্ব পালনে অবহেলার দায়ে কক্ষ পরিদর্শী তিন শিক্ষককে পরীক্ষাকেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা নিয়মিত খোঁজখবর রাখছি।'





আরও খবর