ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

ববিতে ঈদের ছুটি শেষে হল চালু হলেও চালু হয়নি হলের ক্যান্টিন, ভোগান্তিতে শিক্ষার্থীরা


বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ঈদের ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও হলগুলো চালু হলেও এখনো চালু হয়নি ছাত্রদের আবাসিক হল দুটির ক্যান্টিন। ববিতে ঈদুল ফিতরের ছুটি শেষ হয়েছে ১০ এপ্রিল। শিক্ষার্থীরা আবাসিক হলে ফিরেছেন, তবে ছুটি শেষ হওয়ার ৬ দিন পেরিয়ে গেলেও চালু হয়নি শেরেবাংলা ও বিজয় ২৪ হল দুটির কোনোটির ক্যান্টিন। হল দুটিতে প্রায় ১১০০ শিক্ষার্থী অবস্থান করেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই বিশাল সংখ্যক আবাসিক শিক্ষার্থীরা। প্রতিদিন বাইরে থেকে খাবার সংগ্রহ করতে গিয়ে সময় ও অর্থ—দুই দিক থেকেই সমস্যায় পড়তে হচ্ছে তাদের।


শিক্ষার্থীরা জানান, ডাইনিং বন্ধ থাকায় নিয়মিত খাবার পাওয়া যাচ্ছে না। হোটেল ও রেস্তোরাঁর খাবার একদিকে যেমন ব্যয়বহুল, অন্যদিকে তেমন স্বাস্থ্যকরও নয়। ফলে অনেকেই অসুস্থ হওয়ার আশঙ্কায় রয়েছেন।


শেরে বাংলা হলের আবাসিক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২২-২৩ সেশনের শিক্ষার্থী হামিম নিশান শিকদার বলেন, “রমজান উপলক্ষে দেওয়া ছুটি শেষ হলেও হলের ডাইনিং এখনো চালু হয়নি। তার উপর হল কর্তৃপক্ষের কড়া নির্দেশ—নিজ উদ্যোগে হলে কোনো রান্না করা যাবে না। এমতাবস্থায় আমরা হলের আবাসিক শিক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্যে রয়েছি। না পারছি নিজে রান্না করে খেতে, না আছে হলের ডাইনিংয়ের খাবার। বাইরে থেকে খাবার কিনতে হচ্ছে—এতে স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি অতিরিক্ত অর্থ ও সময়ও ব্যয় হচ্ছে।”


বিজয় ২৪ হলের আবাসিক ও মার্কেটিং বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, সাধারণত আর্থিকভাবে দুর্বল ও পড়াশোনায় ভালো করতে বিভিন্ন বাড়তি সুযোগ সুবিধার জন্য শিক্ষার্থীরা হলে অবস্থান করেন। কিন্তু প্রায় সময় হলের ক্যান্টিন বন্ধ থাকে এবং ঈদের পর এখনো চালু হয়নি। এতে করে হলে থেকে সুবিধার জায়গায় বরং ভোগান্তি আরো বৃদ্ধি পায়,খাবার খেতে তিনবেলায় দূরের হোটেল গুলোয় যাওয়া লাগে, এমনকি বাড়তি চাপ তৈরি হওয়ায় সেগুলোতে সবসময় খাবার পাওয়াও যায় না। সময়ের পাশাপাশি বাড়তি অর্থ খরচের বিষয়তো রয়েছেই। দ্রুত ক্যান্টিন সমস্যার সমাধানে হল প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।


শেরেবাংলা হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড.আবদুল আলীম বছির বলেন, ক্যাম্পাস খোলার মাঝখানে পহেলা বৈশাখ ছিল। শিক্ষার্থীরা সবাই ফিরেছে কি না—এই ব্যাপারে ক্যান্টিন ম্যানেজার নিশ্চিত ছিলেন না, এজন্য ক্যান্টিন খোলা হয়নি। আমাদের ক্যান্টিনের ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে, আশা করি আগামীকাল থেকে ক্যান্টিন চালু হবে।


বিজয় ২৪ হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক মো.মেহেদী হাসান বলেন, রোজার মধ্যেই ক্যান্টিন ম্যানেজার ক্যান্টিন চালাবেন না বলে জানিয়েছিলেন। আমরা উভয় পক্ষের কাছ থেকে আবেদন পেয়েছি। তাদের সঙ্গে দুই দফা আলোচনা হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নেব।


Tag
আরও খবর