দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত

পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত 

রনজিৎ বর্মন শ্যামনগর  উপজেলা প্রতিনিধি,: পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালী বন স্টেশন কর্তৃক সুন্দরবনের চুনকুড়ি নদীতে একটি বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বন বিভাগের তত্ত্বাবধানে কচ্ছপটি অবমুক্ত করা হয়। উদ্ধারকৃত কচ্ছপটির ওজন প্রায় ৩০ কেজি।

কৈখালী বন স্টেশনের স্টেশন অফিসার  টি. এম. সুলতান জানান, একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র কচ্ছপটি সুন্দরবন এলাকা থেকে ধরে লোকালয়ে পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি টহল দল অভিযান চালিয়ে পূর্ব কৈখালী গ্রামের মান্নান নামে এক ব্যক্তির বাড়ির পুকুর থেকে কচ্ছপটি উদ্ধার করেন। উদ্ধারের পর কচ্ছপটিকে তার স্বাভাবিক পরিবেশে ফেরত পাঠাতে চুনকুড়ি নদীতে অবমুক্ত করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পাচারকারীকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বন কর্মকর্তারা।

বন বিভাগ সুত্রে প্রকাশ, উদ্ধার হওয়া কচ্ছপটি একটি বিপন্ন ও গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবৈধভাবে বন্যপ্রাণী সংগ্রহ ও পাচার দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
ছবি- পশ্চিম সুন্দরবনে উদ্ধারকৃত কচ্ছপ। 


Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ৫০ মিনিট আগে