সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

রামগড়ে নিবন্ধনহীন অবৈধ দুই কোচিং সেন্টারের মালিককে ৫০০০০ টাকা জরিমানা

রামগড়ে নিবন্ধনহীন  অবৈধ দুই কোচিং  সেন্টারের মালিককে ৫০০০০ টাকা জরিমানা

এমদাদ খান রামগড় প্রতিনিধি 

খাগড়াছড়ির রামগড়ে সরকারি নির্দেশনা অমান্য করে এসএসসি পরীক্ষা চলাকালিন সময়ে চালু রাখা ও বৈধ নিবন্ধন না থাকায় দুটি কোচিং সেন্টারের দুই মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত ২০ এপ্রিল রবিবার সকালে রামগড় পৌর শহরের উপকন্ঠে হাই প্লাজা মার্কেটে অবস্থিত কোচিং সেন্টার দুটিতে এ অভিযান পরিচালনা করেন। রামগড় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,  এস এস সি পরীক্ষা চলাকালীন সময়ে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কোচিং সেন্টার খোলা থাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পৌরসভার নিবন্ধন ব্যতীত কোচিং সেন্টার পরিচালনা করার অপরাধে  সেলিম পাটোয়ারি হীরা ও মিঠু বড়ুয়া নামে কোচিং সেন্টারের দুই মালিককে  দু'টি পৃথক মামলায় "স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯" এর ধারা ৮০ অনুযায়ী ২৫০০০ টাকা করে মোট ৫০০০০ (পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করে আাদায় করা হয়।  তিনি আরও জানান, কোচিং সেন্টার দুটি বন্ধ করে দেয়া হয় এবং পরীক্ষা চলাকালীন সময়ে খোলা না রাখার জন্য সতর্ক করা হয়।  জানাযায়, কোচিং সেন্টারের মালিক সেলিম পাটোয়ারি হীরা রামগড়ের থলিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও মিঠু বড়ুয়া রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক।

Tag
আরও খবর