ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

রামগড়ে রংতুলি একাডেমি'র ঈদ নববর্ষ বৈসাবি পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন


খাগড়াছড়ির রামগড় উপজেলায় ঈদ নববর্ষ বৈসু সাংগ্রাই বিজু পুনর্মিলনী ২০২৫ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৯এপ্রিল) বিকালে  রামগড় শিশু কাননে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করেন " রংতুলি একাডেমি"  নামক একটি শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।


রংতুলি একাডেমি প্রতিষ্ঠানের পরিচালক ও সিনিয়র সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা'র সভাপতিত্বে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া, উপজেলা বিএনপি সভাপতি ইব্রাহিম খলিল - সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু- যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন -সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন, প্রেস ক্লাব সভাপতি নিজাম উদ্দিন লাভলু - সহ সভাপতি বাহার উদ্দিন - সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদ রামগড় শাখার আহবায়ক রাজেন্দ্র ত্রিপুরাসহ অভিভাবক- শিক্ষার্থী এবং অন্যান্য স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ভাষা রয়েছে, কিন্তু সঙ্গীতের ভাষা এক। রবীন্দ্রনাথ ও নজরুল অনেক গল্প–কবিতা লিখলেও তাঁরা অনন্তকাল গানের সুরের কারণে বেঁচে থাকবেন। সংস্কৃতি চর্চা মানুষের মানবিক মূল্যবোধ জাগ্রত করে। এক্ষেত্রে সংস্কৃতিমনা বিত্তশালী যারা আছেন তাদের এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। বক্তাগন আরো বলেন, অত্র এলাকায় অনেক প্রতিভাবান শিল্পী কলাকৌশলরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তাদেরকে কাজে লাগাতে হবে।  নিজের সন্তানকে পড়ালেখার পাশাপাশি সংস্কৃতি চর্চায় উৎসাহ যোগাতে হবে।

পরে রংতুলি একাডেমি পরিবারের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও প্রধান অথিথি এবং বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক তুলেদেন। এসময় একাডেমির ক্ষুদে শিক্ষার্থী মৃত্তিকা বৈষ্ণব ত্রিপুরা'র সঞ্চালনায় নাচ ও সঙ্গীত পরিচালনা করেন বর্ষা ঘোষ - মনির আহম্মেদ।

আরও খবর





deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ১৪ ঘন্টা ৯ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

২ দিন ৪ ঘন্টা ৫১ মিনিট আগে