‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু করল যুক্তরাষ্ট্র তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে জাতিসংঘে মুখ খুললো ভারত আসিফ-মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি আমাদের নেতা খুব শিগগিরই আসবেন: মির্জা ফখরুল শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে স্বাগত র‌্যালি মানবতার নীরব যোদ্ধা : স্বেচ্ছাসেবী ও রক্তদাতাদের অনন্য অবদান মাগুরার শ্রীপুরে উপজেলা রিপোটার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত ওসি শাহিন মিয়া। শ্রীমঙ্গলে গাছের ডাল থেকে অজগর উদ্ধার, এলাকায় স্বস্তি দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা দীর্ঘ ১৩মাস পরে পরিবারের নিকট ফিরলেন ৬ জেলে, আনন্দে আত্মহারা পরিবারের সদস্যরা গোয়াইনঘাটে সাংবাদিকদের সাথে কনট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের মতবিনিময় অপহরণ ও টর্চারের অভিযোগে সাবেক পুলিশ কর্মকর্তারা মামলার আসামি বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা নওগাঁয় যাত্রীবাহী বাসের চাপায় নিহত -২ দরগাহপুরে কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসভায় জনতার ঢল শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ টি পরিবারকে সরকারি সহায়তা দিলেন ইউএনও শাহজাহান শার্শায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আশাশুনির খরিয়াটিতে কাজী আলাউদ্দীনের নির্বাচনী উঠান বৈঠক ও দোয়া অনুষ্ঠান সাংবাদিক মনোয়ারকে হামলার ঘটনায় গ্রেফতার নুরবানুর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ গণপিটুনিতে হত্যা, মামলা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

লালপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৩জন আহত

লালপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৩জন আহত আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাত দল আইনজীবী ও মহিলা সহ ৩জনকে কুপিয়ে আহত করে নগদ টাকা সহ প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) লালপুরের চকবাদেকুলপাড়া গ্রামে এ্যাড: সাধন কুমার দাসের বাড়িতে গভীর রাতে এ ঘটনা ঘটে। তিনি মৃত ননী গোপাল দাসের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে মুখোশধারী ডাকাত দল এ্যাড: সাধন কুমার দাসের বাড়িতে প্রবেশ করে তাকে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরিবারের দাবি এসময় তারা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩ লক্ষ ১০ হাজার টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে এ্যাড: সাধন কুমার দাস, তার ভাতিজা রিপন কুমার দাস (৩৫) ও ভাতিজার স্ত্রী সুমী রানী (২৫) আহত হয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় এ্যাডভোকেট সাধন কুমার ও রিপনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন। এ ব্যাপারে লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মমিনুজ্জামান জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag
আরও খবর