‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ কুমিল্লা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২১ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।


‘বি’ ইউনিটে ৪১০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৭৯৩ জন শিক্ষার্থী, অর্থাৎ প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করছেন গড়ে ৫৮ জন। এর আগে গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ‘এ’ ইউনিটে ৩৫০টি আসনের জন্য আবেদন করেছিলেন ৩২ হাজার ৬৫৮ জন শিক্ষার্থী, যা অনুযায়ী প্রতি আসনে প্রতিযোগিতা করেছেন গড়ে ৯৩ জন। অন্যদিকে, ‘সি’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে ৯ হাজার ৯৫২ জন আবেদন করায় প্রতি আসনে প্রতিযোগিতা হয়েছে গড়ে ৪১ জন শিক্ষার্থীর।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে জানান, “এবার আমরা গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছি। এরই মধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।” পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় কান, চোখ, মুখমণ্ডলসহ প্রয়োজনীয় চেক করা হবে।


পরীক্ষার্থীরা পরীক্ষার এক ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ করতে পারবে এবং ৩০ মিনিট আগে হলে প্রবেশের সুযোগ পাবে। নির্ধারিত সময়ের পর কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এছাড়া, ক্যালকুলেটর, মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে ব্যাগ সঙ্গে আনা গেলেও তা কেন্দ্রে নির্ধারিত স্থানে জমা দিতে হবে।


উল্লেখ্য,পরীক্ষার দিন যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পরিদর্শকের দায়িত্ব পালন করবেন বলে জানান উপাচার্য।
আরও খবর