বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

সুবিপ্রবিতে সুষ্ঠুভাবে প্রথম ধাপের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম ধাপে সুবিপ্রবিতে সি ইউনিটের ২'শ ২৩ জন শিক্ষার্থীর মধ্যে ১'শ ৯৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হন। শুক্রবার(২৫ এপ্রিল) সকাল ১১ টা থেকে শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত শান্তিগঞ্জস্থ সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটে সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  এসময় পরীক্ষার হল পরিদর্শন করেছেন,  সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন,  বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. হারুন অর রশিদ,  প্রক্টর ড. শেখ আব্দুল লতিফ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও ডা. তারিক জামিল অপুসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। এ ব্যাপারে, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন বলেন, অত্যান্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সুবিপ্রবিতে প্রথম ধাপের গুচ্ছ ভর্তি পরিক্ষা সম্পন্ন হয়েছে৷ শিক্ষার্থীরা উৎসবমূখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে৷ সকলের সহযোগিতায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা সফলভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম হয়েছি’। আগামী পরিক্ষাগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করি৷  উল্লেখ্য, আগামী ২ মে শান্তিগঞ্জের আব্দুল মজিদ কলেজ ও সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটে ২য় ধাপে অনুষ্ঠিত হবে 'বি' ইউনিটের পরীক্ষা এতে ৯ শত ২২ জন শিক্ষার্থী অংশনেবেন।  এবং ৯ মে ৩য় ধাপে সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট, শান্তিগঞ্জ আব্দুল মজিদ কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ ও সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে 'এ' ইউনিটের গুচ্ছভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ এতে ২ হাজার ৮ শত ৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করবে৷
Tag
আরও খবর