যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

লালপুরে জমি দখল করাকে কেন্দ্র করে, আহত ১০

লালপুরে জমি দখল করাকে কেন্দ্র করে, আহত ১০ আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে মাত্র ৬ শতাংশ জমির দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ৪মহিলা সহ ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় এক জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।   শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের চষুডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কদিমচিলান গ্রামে এবার উদ্দিন শাহ এর ছেলে হাজী জয়নাল উদ্দিনের সাথে আজাহার উদ্দিন শাহ এর ছেলে তসলিম উদ্দিন শাহ এর মধ্যে ৬ শতাংশ জমির দখলকে কেন্দ্র কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়ে উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় সংঘর্ষে উভয় পক্ষের মহিলা সহ১০ জন আহত হয়েছেন । আহতরা হলেন হাজী জয়নাল উদ্দিন শাহ পক্ষের এবার উদ্দিনের ছেলে হাজী জয়নাল উদ্দিন শাহ (৬০), তয়জাল উদ্দিন শাহ (৫৫), কোরবান উদ্দিন শাহ (৫০), হাজী জয়নাল উদ্দিন শাহ এর স্ত্রী আনোয়ারা বেগম (৫০), তয়জাল উদ্দিনের স্ত্রী রহিমা বেগম (৪০), নাজমুল হোসেনের স্ত্রী শিল্পী (২১)। তসলিম উদ্দিন শাহ পক্ষের আজাহার উদ্দিনের ছেলে তসলিম উদ্দিন শাহ (৫০), তসলিম উদ্দিন এর স্ত্রী ফতেজান বেগম (৪৫), আফাজ উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৩৬), আব্দুল বোনের ছেলে আবু তাহের (৬০) ‌‌। নিজ নিজ স্বজনরা আহতদের উদ্ধার করে দুপুরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় হাজী জয়নাল উদ্দিন শাহ কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় উভয়পক্ষের মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মমিনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag
আরও খবর