দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

নদী গর্ভে জনপদ, কাফনের কাপড় পরে মানববন্ধনে এলাকা বাসিন্দা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নদীভাঙন রোধ ও রেগুলেটর পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার বিকেলে আয়োজিত এই মানববন্ধনে কয়েক হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের অনুসারীরা দীর্ঘদিন ধরে ছোট ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর ফলে গত ২৬ আগস্ট মুছাপুর ২৩ ভেল্ট রেগুলেটরটি ধসে পড়ে। এতে শত শত বাড়িঘর, ফসলি জমি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।


কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোঃ ফখরুল ইসলাম বলেন, “বালু সন্ত্রাসের কারণে নদী গিলে নিচ্ছে জনপদ। আমি বিএনপির হাইকমান্ডের কাছে আহ্বান জানাই—যারা এ ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।”


স্থানীয় বাসিন্দা ফাতেমা বেগম বলেন, “গত ১৪ বছরে আমাদের বাড়ি চারবার নদীতে ভেঙেছে। এখন আর কিছুই অবশিষ্ট নেই। সামনে বর্ষা আসছে, তখন নদীপাড়ে আর কেউ বাস করতে পারবে না। অবিলম্বে রেগুলেটর স্থাপন করতে হবে।”


একজন বৃদ্ধ কাফনের কাপড় পরে মানববন্ধনে অংশ নিয়ে বলেন, “ঘরবাড়ি, ফসলি জমি হারিয়ে আমি কাফনের কাপড় পরে ফেলেছি। বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলেছি। সরকার যদি আমাদের দিকে নজর না দেয়, পরিবারসহ আত্মাহুতি দিতে বাধ্য হবো।”


মুছাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীম জানান, “রেগুলেটর ধসের পর গত আট মাসে কোম্পানীগঞ্জের মুছাপুর, চরহাজারী, চরপার্বতী এবং ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের অন্তত ৫০০টি বাড়িঘর, মাদ্রাসা, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, শত শত একর ফসলি জমি ও রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়ে গেছে।”


মানববন্ধনে সভাপতিত্ব করেন যুবদল নেতা হাজী মোহাম্মদ ইব্রাহীম এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য মোঃ আমলগীর মিয়া। এতে আরও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনিছুল হক, সদস্য আফতাব আহমেদ বাচ্চু, একরামুল হক মিলন মেম্বার, মাস্টার আবু নাছের, ফেনী জেলা কৃষক দলের সেক্রেটারি খোকন চেয়ারম্যান, সোনাগাজী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম চেয়ারম্যান প্রমুখ।


বক্তারা অবিলম্বে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নতুন রেগুলেটর স্থাপনের জোর দাবি জানান।


Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ১২ মিনিট আগে