দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগর চুনকুড়ি নদীর বাঁধে ভাঙ্গন

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নদী রক্ষা বেড়ী বাঁধে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। বর্তমানে রিং বাঁধ দিয়ে পানি আটকানোর চেষ্টা চলছে।

উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামে চুনকুড়ি নদীর বেড়ী বাঁধে হঠাৎ করে এ ফাটল দেখা দেয়। পানি উন্নয়ন বোর্ডের নির্মিত বেড়ী বাঁধে হঠাৎ ফাটল দেখা দেওয়ায় এলাকাবাসী চিন্তিত হয়ে পড়েছেন। বাঁধটি ভেঙ্গে গেলে মুন্সিগঞ্জ ইউপির সাত থেকে আটটি গ্রাম প্লাবিত হয়ে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হতে পারে বলে এলাকাবাসী জানান।

স্থানীয় সোহরাব হোসেন ও মুন্সিগঞ্জ ইউপি সদস্য নিপা চক্রবর্তী বলেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১এর আওতাধীন হরিনগর এলাকায় সিংহড়তলী গ্রামের অবিনাশ মন্ডলের বাড়ীর সামনে ২৬ এপ্রিল সকালে চুনকুড়ি নদীর বেড়ী বাঁধে ৩০ থেকে ৩৫ মিটার জুড়ে হঠাৎ ফাটল দেখা দেয়। দুপুরের পর থেকে ফাটলটি আরও বড় আকার ধারণ করতে থাকে। এ অবস্থায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হতে থাকে। জররুী ভিত্তিতে বাঁধ সংস্কার করা না হলে যে কোন মুহুর্তে বাঁধ ভেঙ্গে এলাকা প্øাবিত হতে পারে।

মুন্সিগঞ্জ ইউপি সদস্য নিপা চক্রবর্তী, সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা বলেন বেড়ী বাঁধটি  ভেঙ্গে গেলে মুন্সিগঞ্জ ইউপির সিংহড়তলী, হরিনগর,  হেতালখালী, চুনকুড়ী, মিরগাং, ছোটভেটখালী, বড়ভেটখালী, সুন্দরবনবাজার, পাশের্^খালী সহ পাশ^বর্তী ইউনিয়ন রমজাননগরের কিছু গ্রাম প্লাবিত হয়ে সম্পদের ক্ষতি হতে পারে। বিশেষ করে এই এলাকায় শত শত চিংড়ী ঘের, বোরো ধানের জমি, চিংড়ী ও কাঁকড়ার কয়েকটি হ্যাচারী, কাঁকড়া মোটা তাজাকরণ ঘের, মিষ্টি পানির পুকুর, ক্ষেতের সবজি সহ কাঁচা ঘরবাড়ি ক্ষতি গ্রস্থ হবে।

ভাঙ্গনের সম্মুখের বাসিন্দা অবিনাশ মন্ডল, জগদীশ মন্ডল বলেন সকালে বেড়ী বাঁধে ফাটল দেখে দিশেহারা হয়ে যাই। যে কোন মুহুর্তে ভেঙ্গে গেলে আগেই তাদের বাড়ী ঘর পানিতে তলিয়ে যাবে। সাথে সাথে তারা ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দের অবহিত করেন।

এদিকে মুন্সিগঞ্জ ইউপির সিংহড়তলী নদী রক্ষা বাঁধের ভাঙ্গনের কথা শুনে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত ও পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার প্রিন্সরেজা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় মুন্সিগঞ্জ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ইউপি সদস্য নিপা চক্রবর্তী, হরিদাশ হালদার, জলিল সহ অন্যান্য জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

শনিবার বেড়ী বাঁধ পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার রণী খাতুন বলেন ভয় পাওয়ার কোন কারণ নেই। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে থাকা এসওকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। তারা খবর পেয়ে কাজ শুরু করে দিয়েছেন। দ্রুত সমাধান হয়ে যাবে। তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে বাঁধ সংস্কার কার্যক্রমে সহায়তা করার আহব্বান জানান।

পানি উন্নয়ন বোর্ডের এসও প্রিন্সরেজা বলেন চুনকুড়ি নদীর বেড়ী বাঁধে ফাটলের কথা শুনে এলাকা পরিদর্শন করে সাথে সাথে জি আই বস্তা, বালিভর্তি বস্তা ভাঙ্গনে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া পাশর্^দিয়ে রিং বাঁধ দিয়ে পানি যাতে লোকালয়ে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে কাজ চলছে। ভাঙ্গন রক্ষায় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দ্রুত সমাধান হবে।
এলাকাবাসী জানান, ভাঙ্গন দেখে ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ, পানি উন্নয়নবোর্ড কর্মকর্তাবৃন্দকে জানান তারা দ্রুত কাজ শুরু করে দিয়েছেন। আশা করা যায় সংস্কার কাজ তাড়াতাড়ি শেষ হবে।


Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ৪৯ মিনিট আগে