সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

লালপুরে ইজিবাইক হারিয়ে অঝোরে কাঁদলেন মুস্তাফিজুর রহমান।

 নাটোরের লালপুর উপজেলার মুস্তাফিজুর রহমান (৫০) গত ১০ বছর ধরে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তবে তার জীবিকার একমাত্র সম্বল ইজিবাইকটি চুরি হয়ে গেছে। গতকাল শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জামে মসজিদের পাশে ইজিবাইকটি রেখে মাগরিবের নামাজ পড়তে যান তিনি। নামাজ শেষ করে এসে দেখেন, নির্ধারিত স্থানে ইজিবাইকটি নেই। আশপাশে খোঁজাখুঁজি করলেও ইজিবাইকটি পাওয়া যায়নি। এতে তিনি কান্নায় ভেঙে পড়েন। মুস্তাফিজুর রহমান উপজেলার বিলমাড়িয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। ভুক্তভোগী মুস্তাফিজুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, প্রায় দেড় বছর আগে পুরাতন অটো বিক্রির ৭০ হাজার ও এনজিও থেকে ১ লাখ টাকা ঋণ নিয়ে নতুন অটো কিনেছিলাম। মাসে ১০ হাজার টাকার ৪টি কিস্তি পরিশোধ করা হয়েছে। এখনও ৮টি কিস্তি বাকি। এমতাবস্থায় ইজিবাইকটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছি। স্থানীয় মুসল্লি মিঠুন আলী ও জাহাঙ্গীর আলম বলেন, পাঁচ ওয়াক্ত নামাজি এই অসহায় চালকের হারানো উপার্জনের একমাত্র সম্বল ইজিবাইকটি উদ্ধারে পুলিশের সহায়তা কামনা করছি। এছাড়া সমাজের বৃত্তবানরা বা প্রশাসনের লোকদের এই হতদরিদ্র মানুষটির পাশে দাঁড়ানোর অনুরোধ করছি। লালপুর থানার পুলিশ পরিদর্শক (এসআই তদন্ত) মো. মোমিনুজ্জামান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে ইজিবাইকটি উদ্ধার করা সম্ভব হবে।
আরও খবর