আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১ ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন

আমার দেশ পাঠক মেলার আয়োজনে নাগেশ্বরীতে মানববন্ধন

দৈনিক আমার দেশ-এর মজলুম সম্পাদক, প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার তীব্র প্রতিবাদ এবং ২৪- এর গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর চালানো হত্যাযজ্ঞের ইন্ধনদাতা মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালকে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে কুড়িগ্রামের সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার শুধিজন। এ সময় স্বৈরশাসক আওয়ামীলীগ সরকারের ফ্যাসিজমের পক্ষে  প্রচারণা চালানোয় একাত্তর টিভির নিবন্ধন বাতিল ও শেখ পরিবারের হরিলুটের মাধ্যম মেঘনা গ্রুপের সম্পত্তি  রাষ্ট্রায়ত্তের দাবিও জানান তারা। 

রবিবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় প্রেসক্লাব নাগেশ্বরীর সামনের সড়কে আমার দেশ পাঠক মেলা আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ  সব দাবি জানানো হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, পতিত হাসিনা সরকারের ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশ ও গণমানুষের কন্ঠস্বর আমার দেশ-এর মজলুম সম্পাদক, প্রকাশক ডক্টর মাহমুদুর রহমান একজন পরিক্ষিত দেশপ্রেমিক। তিনি দেশ ও জনগণের পক্ষে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রক্ত দিয়ে লড়ে গেছেন। মাথা নত না করে স্বৈরাচার হাসিনা সরকারের জুলুম নির্যাতন ও কারাভোগ বরণ করেছেন। আজকের নতুন বাংলাদেশ বিনির্মানে অপরিসীম ভূমিকা তাঁর। চব্বিশের গণঅভ্যুত্থানে প্রেরণার উৎস ছিলেন তিনি। ছাত্র-জনতা রক্ত দিয়ে জীবন দিয়ে এ দেশ হাসিনামুক্ত করেছে। আওয়ামী দোসরের ঔদ্ধত্য দেখতে নয়। 

মানববন্ধনে বক্তারা এ সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, সামন্য লবণ বিক্রেতা থেকে ৭৪টি শিল্পের মালিক বনে যাওয়া আওয়ামী দোসর এ সময়েও বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নেওয়ার দুঃসাহস দেখায় কি করে? এদেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচারকারী ৫ মে হেফাজতে ইসলামের উপর ক্রাক ডাউনে হত্যাযজ্ঞের পক্ষের আসামি ফ্যাসিস্ট মোস্তফা কামাল এখনও সদর্পে এদেশে ঘুরে বেড়ায় কোন খুঁটির জোরে? 

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ওমর ফারুক, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও দেশবাংলা'র উপজেলা প্রতিনিধি একেএম আশরাফ হোসেন আপেল, কালবেলা প্রতিনিধি ইন্জিনিয়ার আব্দুল মোমেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক নিরপেক্ষ'র জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম খান, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, দিনকালের প্রতিনিধি শফিকুল ইসলাম শফি, মাইটিভির প্রতিনিধি লতিফুর রহমান লিংকন, সময়ের কাগজের প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জু, জনকণ্ঠ প্রতিনিধি মিজানুর রহমান, বানিজ্য প্রতিদিনের আতিকুর রহমান আতিক, দাবানল প্রতিনিধি বাবলু মিয়া,  আমানুল্লাহ আমান, আশরাফুল ইসলাম প্রমুখ। 

এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নেওয়ায় সাধুবাদ জানান আমার দেশ প্রতিনিধি বাবুল জামান।

Tag
আরও খবর



deshchitro-6a1da7def28fc-010626094014.webp
জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ

১৫ ঘন্টা ১১ মিনিট আগে