রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লালপুরে সংবাদ প্রকাশের পর সেচ প্রকল্পে নিম্নমানের স্থাপনা ভাঙলো বিএডিসি

 নাটোরের লালপুরে বিএডিসির অধীনে পানাসি সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় পাম্প ঘর ও পাইপ লাইন নির্মাণ কাজে অনিয়মের সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে সংশ্লিষ্টরা। অনিয়মের সত্যতা পাওয়ায় নির্মাণধীন আউলেটসহ বিভিন্ন স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়েছে বিএডিসি।


২০২৪-২০২৫ অর্থ বছরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের নরেন্দ্রপুর, গবিন্দপুর ও পরিক্ষামূলক কৃষি খামারে ছয়টি অকেজো বোরিং চালুর উদ্যোগ নেয় বিএডিসি। এতে নিম্নমানের ইট, খোয়া, বালু এবং রড-সিমেন্ট পরিমাণে কম দিয়ে যেনতনভাবে কাজ করার অভিযোগ ছিল। পরে সেটি ভেঙে দিয়ে পুনরায় নিয়ম মেনে ও বড়াইগ্রাম জোনের সহকারী প্রকৌশলীর কঠোর তদারকিতে কাজ শুরু হয়েছে।


বিষয়টি নিয়ে স্থানীয় কৃষক জেনারুল, আব্দুল জাব্বার, আসলাম উদ্দিন বলেন, জীবনে কখনো শুনিনি অনিয়মের কারণে পুরো নির্মাণের দিন ভেঙ্গে দেয় এই প্রথম দেখলাম বিএডিসির প্রকৌশলীর কঠোর উদ্যোগে অনিয়ম দুর্নীতিকে জিরো টলারেন্সের আওতায় এনে পুরো নির্মাণাধীন ভেঙে আবার নতুন করে কাজ শুরু করেছেন। এখন কাজ মোটামুটি অনেক ভালো হচ্ছে।


এ বিষয়ে বড়াইগ্রাম জোনের সহকারী প্রকৌশলী জিয়াউর রহমান বলেন, বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ হওয়ার পরে বিষয়টি আমাদের চোখে পড়ে পড়লে আমরা সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাৎক্ষণিক সেই জায়গাতে গিয়ে নির্মাণাধীন ১০ প্লান্ট ভেঙে গুড়িয়ে দিয়েছি এবং নতুন করে ভালো মানের খোয়া, বালি, ইট, রড সহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে নতুন করে কাজ শুরু করেছি। বিএডিসি সব সময়ই অনিয়ম দুর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। কোন অনিয়ম দুর্নীতি বিএডিসি মেনে নেবে না। অনিয়মের সংবাদ প্রকাশের পর কঠোর ব্যবস্থা নেওয়ায় বিএডিসি ও সংবাদ কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।
আরও খবর