ঈদুল আজহার তারিখ ঘোষণা নাঙ্গলকোটে বিদেশী মদ এবং গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী আটক সবুজ শুভেচ্ছা’য় সিক্ত জাবিপ্রবির নতুন উপাচার্য, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান লাখাইয়ে পুলিশের অভিযানে ১১পিচ ইয়াবাসহ গ্রেপ্তার- ০১। শ্রীমঙ্গলে মহিলা মাদক কারবারি গ্রেফতার বিসিবির কাউন্সিলর হলেন ইউকে বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক শ্রীমঙ্গলের সরফরাজ আহমেদ সরফু নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মাদরাসা প্রধানশিক্ষক নিহত, আহত ২ তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত মাদারীপুর,কালকিনি, ভুরঘাটা নূর ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ; ক্লিনিক ভাংচুর ও মহাসড়ক অবরোধ বেগমগঞ্জে অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত, ঘটনায় ঘাতক চালক গ্রেফতার ফোরল্যান সড়কে পাল্টে যাচ্ছে শান্তিগঞ্জের যোগাযোগ ব্যবস্থা আশাশুনিতে দক্ষতা প্রশিক্ষণ পরিষেবা প্রদানকারীদের এ্যাডভোকেসী সভা লালপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দের সাথে দুশ্চিন্তা উপজেলা প্রকৌশলীর নাম ভাঙিয়ে স্বাক্ষর নেওয়ার অভিযোগ যশোরে ডিএনসি'র অভিযানে ৩২০ পিস ট্যাপেন্ডাডলসহ কুঠিপাড়ার পলাশ গ্রেপ্তার কচুয়ার খাজুরিয়ায় শিক্ষামন্ত্রী মিলনের পক্ষের প্রবাসী নেতাকর্মীদের দেখা গেছে উচ্ছ্বাসিত চেয়ারম্যানের বিরুদ্ধে কাজ বন্ধের অভিযোগ শ্যামনগরে বন কর্মকর্তার বিরুদ্ধে গুলির অভিযোগ র‍্যাবের নাম পরিবর্তনের চিন্তাভাবনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেতাকে নিয়ে অপপ্রচারের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার বহিষ্কার চান ছাত্রদল নেতা !

শেরপুরে বিপ্লবী রবি নিয়োগী’র ১১৫তম জন্মবার্ষিকী পালিত

অগ্নিযুগের সিংহ পুরুষ, যুগ-যুগান্তরের মানবমুক্তির লড়াইয়ের মহান নেতা বিপ্লবী রবি নিয়োগী সব সময় মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করে গেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বিপ্লবী রবি নিয়োগী বিভিন্ন মেয়াদে ৩৪ বছর কারাভোগ করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি আন্দামান কালাপানির নির্বাসন দণ্ডও খেটেছেন। তিনি কেবল রাজনীতিকই ছিলেন না, সামাজিক-সাংস্কৃতিক সংগঠক হিসেবে নেতৃত্ব দিয়েছেন। দৈনিক সংবাদে সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার চিত্র এবং সমাজের অসংগতি তুলে ধরে সমাজ সংস্কারে অবদান রেখেছেন। তাঁর মতো সমাজ সংস্কারক, অসাম্প্রদায়িক চেতনার মানুষের আজ খুব অভাব। রবি নিয়োগী আজ আমাদের মধ্যে নেই, তবে তিনি বেঁচে আছেন তাঁর কর্মে-আদর্শে। ৩০ এপ্রিল বুধবার নিজ জন্মভূমি শেরপুরে বিপ্লবী রবি নিয়োগীর ১১৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন। সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ শহরের নিউমার্কেট সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিপ্লবী রবি নিয়োগীর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ এবং মেডিকেল ও আইন পড়ুয়া দরিদ্র পরিবারের দুই নারী শিক্ষার্থীর মাঝে মানবিক সহায়তার অর্থ প্রদান করা হয়। প্রবীণ সাংবাদিক ও সভাকক্ষ পরিচালনা পর্ষদের সভাপতি সুশীল মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও গবেষক ড. সুধাময় দাস, বিপ্লবীর নাতি শুভজিত নিয়োগী প্রমুখ। অনুষ্ঠানে সভাকক্ষের সদস্য এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিপ্লবী রবি নিয়োগী ১৯০৯ সালের ৩০ এপ্রিল শেরপুর শহরের পুরাতন গোহাটা এলাকায় জন্মগ্রহণ করেন এবং ২০০২ সালের ১০ মে ইহলোক ত্যাগ করেন।

Tag
আরও খবর