সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

বরিশালে সাংবাদিক নির্যাতন-চাকরিচ্যুত প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বরিশালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ-চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি। আজ শনিবার (৩রা মে) সকালে “বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস” উপলক্ষ্যে অশ্বিনী কুমার হলে সামনে থেকে বিক্ষোভ মিছিল শেষে বরিশাল রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সভায় সাংবাদিকরা এই দাবি জানায়।বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খানের সভাপতিত্বে বক্তারা বলেন, বাংলাদেশ সাংবাদিক নির্যাতনের সূচকে কিছুটা এগিয়ে থাকলেও এখনো সাংবাদিকদের বিরুদ্ধে নির্যাতন, হয়রানি, নিপীড়ন বন্ধ হয়নি। এখন পর্যন্ত কোনো সাংবাদিক নির্যাতন, হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি। এর সাথে যুক্ত হয়েছে রুটি-রুজির অনিশ্চয়তা। বহু সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে। বহু মিডিয়া হাউজেই সাংবাদিকদের বেতন ভাতা বন্ধ হয়ে গেছে। কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই মামলা দেয়া হচ্ছে এছাড়া সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন নিয়ে কোন প্রকার দৃষ্টি দেয়া হচ্ছে না এর ফলে ‘স্বাধীন সাংবাদিকতা’ স্বপ্নই থেকে যাচ্ছে। বক্তারা আরো বলেন, অবিলম্বে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া চাকুরি হারানো সাংবাদিকদের পুনর্বহালের দাবি জানাচ্ছে। সাংবাদিকদের বিরুদ্ধে সকল প্রকার হয়রানি, নির্যাতন নিপীড়ন বন্ধের দাবি জানান। একই সাথে সাম্প্রতিক সময়ে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানান নেতৃবৃন্দ। সাম্প্রতিক সময়ে বরিশাল রিপোর্টার্স ইউনিটির দুইজন সদস্যের উপরে কোর্ট চত্বরে সংঘটিত হামলা নির্যাতন ও মোটরসাইকেল পুড়িয়ে দেয়া ও ক্যামেরা ভাঙচুরের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন অবিলম্বে পুলিশ প্রশাসন হামলাকারীদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে আলোচনা সভায় হুশিয়ারি দেন বক্তারা। ডেইলি স্টার’র বরিশাল প্রতিনিধি সুশান্ত ঘোষের সঞ্চালনায় এসয় বক্তব্য রাখেন বরিশাল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, আরটিভি বরিশাল প্রতিনিধি মোহাম্মদ আলী খান জসিম, ইত্তেফাক বরিশাল ব্যুরো প্রধান শাহিন হাফিজ, চ্যানেল এস বরিশাল ব্যুরো প্রধান নজরুল বিশ্বাস, বৈশাখি টিভি বরিশালের প্রতিনিধি মিথুন সাহাসহ নির্যাতনের শিকার রিপোর্টার মনিরুল ইসলাম, ফটো সাংবাদিক এন আমিন রাসেল তাদের উপর নির্যাতনের ভয়াবহতা উল্লেখ করে এর বিচার দাবি করেন।
আরও খবর