সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

চোরাই ১২ টি রেল লাইনের পাতের খুঁটির ৬টি ফেরৎ দিলেও বাকীগুলো উদ্ধারের চেষ্টা নেই ★ প্রশাসন চুরি ও উদ্ধার ঘটনাই জানেন না ★ খুঁটি উঠানো ও চোরাই পথে বিক্রয়ের নায়ক মইজুদ্দীন ধরা ছোঁয়ার বাইরে

 

 আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে কাঠের ব্রীজে ব্যবহৃত রেল লাইনের পাতের ১২ টি খুঁটি মইজদ্দিনের নেতৃত্বে চোরাই পথে বিক্রী করে। খবর পেয়ে সাংবাদিকরা মাঠে নামলে রাতের আঁধারে ৬টি খুঁটি গোপনে কাজের ধারে ফেলে রাখা হয়। বাকী খুটিগুলো এক সপ্তাহেও উদ্ধারে কোন তৎপরতা দেখা যায়নি।
খাজরা ইউনিয়নের পারিশামারী হাই স্কুলের সামনে ব্রীজ নির্মান কাজ শুরু হয়েছে। যেখানে পূর্বে রেলের পাটির খুঁটি ব্যাবহার করে কাঠের সাঁকো নির্মান করা হয়েছিল। সাঁকোটি ব্যবহার অনুপযোগি হয়ে পড়লে সরকারি ব্যয় বরাদ্দে ব্রীজ নির্মান কাজ শুরু হয়েছে। রেলের পাটির ১৮টি খুঁটি সেখান থেকে উঠিয়ে তার থেকে ১২টি খুঁটি গোপনে বিক্রী করে দেওয়া হয়। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে দেখতে পান ব্রীজের পাশে ৩টি খুঁটি রয়েছে। খালের অপর পাড়ে শাহিনের বাড়ীতে ৩টি খুঁটি পাওয়া যায়।
এলাকাবাসী জানান, সেখান থেকে মোট ১৮ টি খুঁটি উঠানো হয়। বুধবার (২৩ এপ্রিল) রাতে সেখান থেকে বড় চাকার ইঞ্জিন চালিত গাড়িতে করে ১২ টি খুঁটি নিয়ে গরালি বাজারে বিক্রী করা হয়।  
ব্রীজের কাজে ব্যবহৃত ভ্যেকু মেশিনের কন্ট্রাক্টর চেউটিয়া গ্রামের মৃত জিয়াদ বিশ্বাসের ছেলে মইজ উদ্দীন জানান, শুনেছি মেশিন চালানোর পূর্বে কয়েকটি খুঁটি উঠানো হয়েছিল। আমরা বুধবার সন্ধ্যা রাতে ৭টি খুঁটি উঠিয়ে পাশে রাখি। সকালে এসে দেখি ৪টি নেই। তবে তিনি চুরির সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে। তবে আশ্চার্যজনক হলেও সত্য এদিন রাতেই চুরি যাওয়া ১২টি খুঁটির মধ্যে ৬টি খুঁটি গোপনে গোপনে ব্রীজের পাশে কে বা কারা রেখে গেছে বলে বৃহস্পতিবার তিনি জানান।
ব্রীজের কাছে স্কুল মাঠে রাস্তার পাথর বহন কাজে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, বুধবার সন্ধ্যার পর মইজদ্দিনের নেতৃত্বে স্থানীয় প্রভাবশালী দুই নেতা ও এক নেতার ভাইপোর প্রত্যক্ষ সহযোগিতায় খুঁটিগুলো ভ্যেকু মেশিনের সাহায্যে উঠানো হয় এবং পরে আলম সাধুতে উঠিয়ে পাচার করা হয়। খুঁটিগুলো গরালী বাজারে নিয়ে বিক্রী করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, মইজউদ্দীনকে জিজ্ঞাসাবাদ করলে সবকিছু উদঘাটন হবে।
এরাকাবাসী জানান, খুঁটিগুলো চুরির সাথে ভ্যেকু মেশিন ঠিকাদার মইজদ্দীন সরাসরি জড়িত। বিষয়টি পত্রপত্রিকায় প্রকাশিত হওয়া, ৬টি খুঁটি উদ্ধার হওয়া, সরকারি ভাবে কোন পদক্ষেপ গ্রহন না করা, বাকী খুঁটি চুরির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হতাশা জনক। তারা চোর শনাক্ত, চোরাই মাল উদ্ধার ও অপরাদের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, কাজ শুরুর সময় ঠিকাদারকে বলেছিলাম, সেখানে কোন পুরনো মালামাল থাকলে ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখতে। কিন্তু খুঁটি পাওয়ার ঘটনা, চুরি হওয়া, কয়েকটি উদ্ধার হওয়ার ঘটনা আমাকে জানানো হয়নি। আমি এলাকায় গিয়ে তদন্ত করে ব্যবস্থা নেব বলে তিনি জানান।




Tag
আরও খবর