কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

রাবিতে চান্স পেলো সাংবাদিকের পুত্র নাজমুস সাকিব

রাবিতে চান্স পেলো সাংবাদিকের পুত্র নাজমুস সাকিব আবু তালেব, লালপুর( নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চান্স পেয়েছেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশবেলার সম্পাদক মো. জামিরুল ইসলামের ছেলে নাজমুস সাকিব। রাবি থেকে প্রকাশিত ফলাফলে এমনটা জানা গেছে। রাবির ‘সি ইউনিটে’ চান্স পান তিনি। তার মেরিট পজিশন ২ হাজার ৯১০ তম। নাজমুস সাকিব নাটোরের লালপুরের লক্ষনবাড়ীয়া চৌমোহিনী উচ্চ বিদ্যালয় এন্ড এসএসসি ভোকেশনাল ও বিএম কলেজ থেকে ২০২১ সালে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন। আর গতবছর রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন তিনি। নাটোরের লালপুরের জামিরুল-সাখেরা দম্পতির দুই সন্তানের মধ্যে নাজমুস সাকিব ছোট। সাকিবের একমাত্র বড় বোন মুতাহিরা খাতুন মুক্তা পেশায় চিকিৎসক। আর তার পিতা জামিরুল ইসলাম সাংবাদিকতা ছাড়াও সুনামের সাথে একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় মা-বাবা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাজমুস সাকিব। লেখাপড়া শেষে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করতে চান তিনি। সকলের কাছে দোয়া চেয়েছেন সাকিব। এ ব্যপারে সাকিবের পিতা বাংলাদেশবেলার সম্পাদক সিনিয়র শিক্ষক জামিরুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই নাজমুস সাকিব অনেক মেধাবী। পড়ালেখায় সে বেশ মনোযোগী। তার সফলতায় আমরা আনন্দিত।
Tag
আরও খবর