আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১ ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন

নাগেশ্বরীতে নারীর পর্দা নিয়ে কটুক্তি সহকারী অধ্যাপক লাকীর, সোশ্যাল মিডিয়ায় ঝড়

নাগেশ্বরী উপজেলার কচাকাটা কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক লাকি খাতুন সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্দা প্রথা নিয়ে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তাঁর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, শুক্রবার (২ মে) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি ‘Lacky Khatun’ থেকে দেওয়া একটি পোস্টে লাকি খাতুন লেখেন, ‘চেহারা যদি এভাবে ঢাকতে হয়, আল্লাহ মুখ দিলেন কেন? পর্দা প্রথা খুবই ভয়ংকর অশিক্ষিত প্রথা। সামান্য সেন্স দিয়ে চিন্তা করলেই বুঝা যায়, পুরুষেরাই নিঃস্বার্থে নারীর উপর এটা চাপিয়ে দিয়েছে। অথচ নিজেরা তা মানে না। এটা আল্লাহর নামে পুরুষেরা নারীর উপর চালিয়ে দিচ্ছে। যদি এটা আল্লাহর নির্ধারিত হতো, নারীদের কচ্ছপের মতো স্থায়ী খোলস দিয়ে জন্ম দেওয়া হতো।’

এই পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। শনিবার (৩ মে) দুপুরে একদল ধর্মপ্রাণ মুসল্লি নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)এর কাছে লিখিত অভিযোগ ও স্মারকলিপি দেন।

এ বিষয়ে (ইউএনও) সিব্বির আহমেদ বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বসহকারে খতিয়ে দেখছি। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষিকার এমন মন্তব্যের বিরুদ্ধে সামাজিক, সোশ্যাল মিডিয়ায় ও ধর্মীয় মহলে নিন্দার ঝড় উঠেছে। এলাকাবাসী দ্রুত তাঁর  বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এবিষয়ে লাকি খাতুনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা এবিষয়ে বলেন, ‘তাকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে। তবে তিনি ইতোমধ্যে ভিডিও বার্তা ও স্ট্যাটাসের মাধ্যমে ক্ষমা চেয়েছেন।


Tag
আরও খবর



deshchitro-6a1da7def28fc-010626094014.webp
জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ

১৫ ঘন্টা ১১ মিনিট আগে